রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

২০২৩ সনের মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে ৩য় স্থানাধিকারী শুভ্রনীল দেবনাথ


06/06/2023

২০২৩ সনের মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে ৩য় স্থানাধিকারী শুভ্রনীল দেবনাথ
তেলিয়ামুড়া প্রতিনিধি
 
এবারে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ হাই স্কুলের কৃতি ছাত্র শুভ্রনীল দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে অর্থাৎ ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করলো শুভ্রনীল। বাবা সমরেন্দ্র দেবনাথ একজন p.w.d দপ্তরের কম্পিউটার অপারেটর এর অস্থায়ী কর্মী। মা গৃহিণী রিতা নাথ ভৌমিক।  কৃতি ছাত্র শুভ্রনীলে জানায় সে নিয়মিত ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতো রোজ। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার তার  স্বপ্ন  সেদিকেই এগিয়ে যাবে ওর ভবিষ্যৎ। পাশাপাশি গান-বাজনা ভালোবাসে।  অবসর সময়ে গান এবং তবল নিয়ে নিজেকে ব্যাস্ত রাখে। পড়াশোনার পাশাপাশি সংগীতে বিশারদ করে এবং তবলে ও জ্ঞান লাভ করে। শুভ্রনীল এও জানায় গৃহ শিক্ষক তিনজন ছিল তাদের অক্লান্ত পরিশ্রমই এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সে আজ ভালো ফল করতে পেরেছে। স্কুল জীবনের শুরু থেকেই সে আনন্দ মার্গ হাই  স্কুলেরই ছাত্র  শুভ্রনীল। ভালো ছাত্র এবং ভালো মনের মানুষ শুভ্রনীল। সবার সাথে মেলামেশা সর্বদা শান্ত প্রকৃতির  । শিক্ষক-শিক্ষিকারা ও তাকে খুবই আদর এবং যত্ন সহকারে দেখাশোনা করত। খুশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ তার সহপাঠীরাও। বাবা-মা আত্মীয়-স্বজন। আগামী দিনে তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন আনন্দমার্গ হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ তেলিয়ামুড়া শহরের অবিভাবক মহল.




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক