পোস্টগুলি

জুন, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

জাতীয় শিক্ষা নীতির ঘাড়ে দোষ চাপিয়ে আন্দোলনমুখি ABVP গুণগান গাইল সম্রাটের, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

ছবি
নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 27/06/2023: এবার সরকারের বিরুদ্ধেই সরব হল খোদ ABVP ছাত্র সংগঠন। একপ্রকার জেহাদ ঘোষণা বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। NSUI-এর রাজ্য সভাপতি তথা ছাত্রনেতা সম্রাট রায়কে 'দেখে যা দেখে যা' বলেও আমন্ত্রণ নিমন্ত্রণ জানানো হল ABVP-র মুখে। এমনকি, সম্রাটকে বাঘের বাচ্চা বলেও সম্বোধন করা হল। উল্লেখ্য যে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন কলেজের ফাইনাল সেমিষ্টারের প্রায় দেড় হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের কপালে বাজ পড়েছে এবার। তারা প্রত্যেকেই বেক পেয়েছেন, অর্থাৎ উত্তীর্ণ হতে পারেনি। পুরো এক বছর খচাৎ হয়ে পড়ার পালা। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে তাদেরকে প্রতি সাবজেক্ট পিছু ৬০০ টাকা করে জমা দিয়ে রিভিউ করানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই পরামর্শে মন গলেনি কলেজ পড়ুয়াদের। এই বিষয়ে সর্বপ্রথম এই চ্যানেলেই সংবাদ পরিবেশিত হয়েছিল তিন দিন পূর্বে। নাম উঠে এসেছিল ছাত্রনেতা সম্রাট রায়ের। বহু ছাত্রছাত্রী সম্রাটের নিকট শরণাপন্ন হলেও পরে তা ভেস্তে যায় কোন এক অজ্ঞাত কারনে।  তবে ABVP-র সহযোগিতায় মঙ্গলবার সাড়ে দশটায়, ত্রিপুরা...

কৈলাসহরে সাই কম্পিউটারের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভ

ছবি
কৈলাশহর  রিপোর্ট, 26/06/2003;  DHARNA AT SAI COMPUTER LTD. LOCALS PROTESTING  আবারো সংবাদ শিরোনামে নাম উঠে আসল কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের নাম। প্রতিদিন গোটা কৈলাশহর এলাকায় বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে। সংবাদে প্রকাশ যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকাটি বিগত তিন দিন যাবৎ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা দফায় দফায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের একটি শাখা রয়েছে টিলাবাজারে, সেখানে জানানোর পরেও ফল অশ্বডিম্ব হওয়াতে সোমবার রাত নয়টা নাগাদ কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে এসে অফিসের মূল ফটক তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। ওদের দাবি বিদ্যুৎ বিল সঠিকভাবে প্রদান করার পরেও পরিষেবা সুষ্ঠুভাবে পাচ্ছে না। তারা এও বলে যে যদি সোমবার রাতের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ না আসে তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাশহর থানার ASI মতিলাল মালাকার। উনি এস...

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক

ছবি
                                                           কৈলাসহর  রিপোর্ট, 26/06/2023:  LOCALS BLOCKED THE ROAD গতকাল কৈলাসহরের পঞ্চমনগর ভিকারাইপাড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হয় ২ জন এবং গুরুতরভাবে আহত হয় ৩ জন ,যার মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। গতকাল কৈলাশহর থানার পুলিশ পাইতূর বাজার এলাকা থেকে ঘাতক গাড়িটিকে আটক করে, যদিও চালক পলাতক। আজ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে মৃত দুই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে চালককে গ্রেফতারের দাবিতে পঞ্চম নগর এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। তাদের দাবি অতিসত্বর গাড়ির চালককে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং জেলাশাসক তড়িৎকান্তি চাকমা। উনারা এলাকাবাসীদের সাথে দীর্...

হাসফাস গরমে নাজেহাল জনজীবন

ছবি
তেলিয়ামুড়া প্রতিনিধি  20/06/2023 হাসফাস গরমে নাজেহাল জনজীবন। তাপমাত্রা যেন নিম্নমুখী হতেই  চাইছেনা। এই গরমে একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয় যথেষ্ট  চাহিদা রয়েছে। সেই সংগে তুলনা করলে প্রকৃতি সৃস্ট বিভিন্ন পানীয়ের জুড়ি মেলা ভার।নারিকেলের ডাবের জল বিক্রি করতে সচরাচর দেখাযায়। এমনই আরেকটি ফল যার নাম তালের ডাব । প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে তালের ডাবের জলের জবাব নেই। সাথেই রয়েছে শিতল ডাব। তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী   এলাকায় জাতীয় সড়কের পাশে দেখাগেল এক বিক্রেতাকে তালের ডাবের জলএবং কচি ডাব বিক্রি করতে। আলাপ চারিতায় জানাযায় গরমের মরশুমে এই তালের শ্বাস ও ডাব বিক্রিকরে সংসারের উপার্জন হিসাবে একটু বার্তি আমদানি যেমন হয়। সাথে সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়াযায়।গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে সেগুলি বিক্রি করেন। অন্যান্য বছরের ন্যায় এবছর ও তেলিয়ামুড়া শহরে নিয়ে আসেন বিক্রির জন্য।  

পুলিশ কনস্টেবলের তাণ্ডবের অতিষ্ঠ এলাকাবাসী

ছবি
পুলিশ কনস্টেবলের তাণ্ডবের অতিষ্ঠ  এলাকাবাসী নিজস্ব প্রতিনিধির রিপোর্ট 09/06/2023:  পুলিশ নাকি,গুন্ডা। রক্ষক নাকি ভক্ষক এই নিয়ে রাজনগর ব্লক জুড়ে চলছে গুঞ্জন। খাকি উর্দি যখন গায়ে উঠে তখন রক্ষা কর্তা হিসেবে শপথ নিয়ে দায়িত্ব পালন করার থাকলেও, সেই খাঁকি উর্দিধারীরা আজ রক্ষা কর্তা না হয়ে রাতের আধারে তল্লাশির নামে হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র তছনছ করার অভিযোগ উঠল। তৎসঙ্গে, ওই বাড়ীর গৃহবধূর গায়ে হাত দেওয়ার মত গুরুতর অভিযোগ উঠে এল রাজনগর ব্লকের ভারত বাংলা সীমান্ত রাধানগর এলাকার লক্ষ্মী সাহা পাড়াতে।  জানা গেছে, ছিল না আদালতের কোন সার্চ ওয়ারেন্ট।  ওই সার্চ ওয়ারেন্ট ছাড়াই কি করে আপন উচাই নামে এক পুলিশ কনস্টেবল সহ আরো কিছু পুলিশ কর্মীরা, তল্লাশির নামে রাতে ঘরে ঢুকে লোকজনদের হয়রানি এবং গৃহবধূর গায়ে হাত দেওয়া সহ ঘরের জিনিসপত্র লন্ডভন্ড করল, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আপন উচাই রাঙ্গামুড়া ফাঁড়িতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত। অবৈধ নেশা পাচারকারীদের সাথে  সখ্যতা রয়েছে তার, যা কান পাতলেই বজ্রসম আওয়াজে শোনা যায়। মাসে মাসে হাপ্তার বিনিময়ের আদান প্রদানে মাহির পুলিশ কনস্...

জায়গা বিক্রি করলে অথবা ক্রয় করলেই দিতে হবে হাফতা

ছবি
জায়গা বিক্রি করলে অথবা ক্রয় করলেই দিতে হবে হাফতা নিজস্ব প্রতিনিধি 07/06/2023 এবার এমনই এক ঘটনা উঠে আসলো সোনামুড়া মহুকুমার  মেলাঘর ঠাকুরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর ঠাকুর পাড়া স্থিত রেড লোটাস ক্লাবের সেক্রেটারি সুদীপ দত্ত ও ক্লাব সদস্য লিটন সাহা মিলে ঠাকুরপাড়া নিবাসী ভানু পালের কাছ থেকে ৩ গন্ডা জায়গা ক্রয় করার সুবাদে ৫০,০০০/- টাকা দাবী করে। ক্লাব সেক্রেটারি সুদীপ দত্ত ও সদস্য লিটন সাহা মিলে ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই টাকার জন্য উনার উপর চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি মঙ্গলবার উনার নিজ বাড়িতে গিয়ে ওনার ভাইয়ের কাছে টাকা দাবি করে ঐ দুই চুনোপুঁটি মাস্তান! ভানু পালকে অনেকবার হুমকি দেওয়া হয় সুদীপ দত্তের সাথে দেখা করার জন্য। কিন্তু টাকার পরিমাণ শুনে যাননি তিনি দেখা করতে। তাই যখনই উনাকে রাস্তাঘাটে দেখতে পায়, সেখানেই টাকা খুঁজছে ঐ দুই তথাকথিত মাস্তান। অবশেষে মঙ্গলবার উনার বাড়িতে গিয়ে উনার মায়ের কাছে পর্যন্ত টাকা দাবি করে ।  তারপর উনি বাধ্য হয়ে এলাকার কিছু বিজেপি নেতা , ক্লাব সভাপতি ও সাংবাদিকদের দ্বারস্থ হন রেহাই পেতে।  এখন প্র...

বামপন্হী ৩টি গনসংগঠনের উদ্যোগে ১৭ দফা দাবিতে অতিরিক্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশন

ছবি
 বামপন্হী ৩টি গনসংগঠনের উদ্যোগে ১৭ দফা দাবিতে অতিরিক্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশন বিলোনীয়া প্রতিনিধি 07/06/2023 বামপন্থী তিনটি গণসংগঠন সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ মহকুমা কমিটির  যৌথ উদ্যোগে মঙ্গলবার ১৭ দফা দাবির ভিত্তিতে বিলোনিয়া অতিরিক্ত মহাকুমার শাসক আশীষ বিশ্বাসের নিকট এক ডেপুটেশন প্রদান করেন।সতের দফা দাবিগুলো হলো, সরকারিভাবে সার ও কীটনাশকের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে এসআরআই পদ্ধতিতে ধান চাষ পুনরায় চালু করা,জলসেচের সমস্ত আধারগুলিকে সচল ও চালু করতে হবে, কৃষি দপ্তর ও উদ্যান দপ্তরে প্রয়োজনীয় আধিকারীক ও কর্মী নিয়োগ করা,ধান ক্রয় কেন্দ্র উপজাতি এলাকা গুলিতে বৃদ্ধি করা এবং ফসল উঠার সাথে সাথে ক্রয়ের ব্যবস্থা করা, জুম চাষীদের বিনামূল্যে সার ও কীটনাশক দেওয়া ,পানীয় জলের উৎস গুলি সচল করে সর্বত্র পানীয় জলের ব্যবস্থা করা, রেগার  200 দিনের কাজও ৬০০ টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে, এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট সতের দফা দাবির ভিত্তিতে এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের পক্...

যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির মিথ্যা অপবাদ

ছবি
যুবকের বিরুদ্ধে মোবাইল চুরির মিথ্যা অপবাদ কৈলাসহর প্রতিনিধি 07/06/2023  মোবাইল চুরির মিথ্যা অপবাদে ভগবাননগর এলাকায় অভিযুক্ত ১ টুকটুক চালক। জানা যায় গতকাল সোমবার বিকেলে, ভগবাননগর এলাকার এক মহিলা সরকারি কর্মচারী, গৌরনগর এলাকায় যাবার পথে সুরমান আলী নামে এক ব্যক্তির টুকটুকে উঠে কৈলাসহর ও ধর্মনগরের জাতীয় সড়কের সামনে নেমে যায়। এরপরই ওই মহিলাটি ওই টুকটুক চালকের বাড়িতে চলে যায় এবং তার পরিবারের লোকদেরকে জানায় যে উনার মোবাইলটি চুরি করেছে সুরমান আলী। এই সব শোনে সুরমান আলী হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে ওই মহিলা মিথ্যা অভিযোগ করেছে। এরপর ওই মহিলা কৈলাশহর থানায় একটি লিখিত আকার অভিযোগ জানিয়েছে সুমন আলীর বিরুদ্ধে।  আজ মঙ্গলবার কৈলাশহর আদালতের সামনে সুরমান আলীকে থাকার জন্য বলে ওই মহিলা এবং হুমকি দেন যে উনি নাকি পুলিশ নিয়ে আসছেন তদন্ত করতে। এরপর সুরমান আলী দাঁড়িয়ে থাকলেও ওই মহিলা আর আসেনি। এই ঘটনায় মনোবল হারিয়েছে সুরমান আলী। অতঃপর সুরমান আলী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ওই মহিলার বিরুদ্ধে বিষয়টি খোলাসা করেন।

নিখোঁজ সমরজিৎ দেববর্মা, উদ্বিগ্ন পরিবার

ছবি
নিখোঁজ সমরজিৎ দেববর্মা, উদ্বিগ্ন পরিবার নিজস্ব সংবাদদাতা 07/06/2023 বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরল না ৩০ বছরের এক যুবক। দীর্ঘ চার দিন অতিক্রান্ত হওয়ার পরও বিবাহিত যুবক সমরজিৎ দেববর্মা বাড়িতে ফিরে না আসায় কান্নায় ভেঙে পড়ে স্ত্রী সহ জন্মদাতী মা। ঘটনার বিবরণে জানা যায় কমলা সাগর বিধানসভার দক্ষিণ মধুপুরের সমরজিৎ দেববর্মা পিতা মঙ্গল দেববর্মা  শুক্রবার দিন কাজ সেরে বাড়িতে ফিরে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে পেছন থেকে মেয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করার পরও  উত্তর না দিয়ে চলে যায়। পরবর্তী সময়ে সহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও হদিস পাওয়া যায়নি সমরজিৎ দেববর্মা। পরবর্তী সময়ে শনিবার দিন মধুপুর থানায় মিসিং ডায়েরি করানো হয়। চারদিন অতিক্রান্ত হওয়ার পরও মধুপুর থানা সমরজিৎ দেববর্মার কোনো খোঁজ দিতে পারেনি। পরবর্তী সময়ে  জন্মদাত্রী মা সন্তানকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। জানা যায় বাড়িতে পুত্র ও পুত্রবধূ মধ্যে কোন ঝুট ঝামেলা হয়নি কিন্তু কি কারণে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো সমরজিৎ দেববর্মা তা নিয়ে রয়েছে অন্ধকার ধোঁয়াশা।

মুসলিম হয়েও পরিচয় গোপন রেখে হিন্দু যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার শামীম মিয়া

ছবি
 উদয়পুরে আবারো এক হিন্দু মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠে মুসলিম যুবকের বিরুদ্ধে উদয়পুর প্রতিনিধি 07/06/2023  ছেলেটি মুসলিম ধর্মাবলম্বী, অথচ নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বহুবার ধর্ষণ করেছে। উপরন্তু ছেলেটি আগেই বিবাহিত। অথচ লাভ জিহাদী হয়ে উঠে সবকিছু গোপন রেখে প্রতারণার আশ্রয় নিল সে। শেষে মামলা হল, তাও একাধিক ধারায়। উদয়পুরের এই চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার জনসম্মুখে আসতেই, হিন্দু সমাজ প্রতিবাদ মুখী হয়েছে।  সংবাদে সূত্রে প্রকাশ, উদয়পুর রমেশ চৌমুনিতে অবস্থিত একটি জিমে, প্রশিক্ষণের দায়িত্বে থাকা শামীম মিঞা, অনেক দিন ধরেই, এক হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাঁসায়, তাও আবার নিজেকে হিন্দু পরিচয় দিয়ে, ঠিক যেমনটা লাভ জিহাদীদের বদ অভ্যাস বলে অভিযোগ। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মেয়েটিকে প্রেমের মায়াজালে ফাঁসিয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে একবার দুবার বারবার করেছে নির্যাতন, সঙ্গে ধর্ষণ।  অবশেষে গত শনিবার, ধর্ষিতা  মেয়েটি জানতে পেরেছে যে, যেই যুবকটি হিন্দু পরিচয় দিয়ে প্রেমে ফাঁসিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে, সে আসলে একজন মুসল...

রাম রাজ্যে চতুর্থ স্তম্ভ কতখানি সুরক্ষিত?

ছবি
রাম রাজ্যে চতুর্থ স্তম্ভ কতখানি সুরক্ষিত? 06/06/2023 কৈলাসহর প্রতিনিধি রাম রাজ্যে চতুর্থ স্তম্ভ কতখানি সুরক্ষিত? ভাবিয়ে তুলেছে বিভিন্ন মহলকে। এবার খোদ কৈলাসহর মণ্ডল সভাপতির এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক দীপেন দেব। ঘটনা কৈলাশহর পুর পরিষদের অন্তর্গত 14 নং  ওয়ার্ড বিবেকানন্দ সরনি এলাকায়।  ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকায় একটি বাড়িতে Hanging-এর ঘটনা ঘটে। সেই খবর পেয়ে সংগ্রহ করতে যান দীপেন দেব। ভিডিও করার আগেই ওই বাড়ির মালিকের ছেলে গেইটের সামনেই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয় এবং বাড়ীর গেইটের সামনে থেকে ধাক্কা মেরে বের করে দেয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী বিজেপি কৈলাসহর মন্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্ত দত্ত, বুথ সভাপতি মিলন দাস, এছাড়াও এলাকাবাসীরা ছিলেন। কিন্তু এগিয়ে আসেননি মন্ডল সভাপতি সহ বুথ সভাপতি। পরবর্তী সময়ে ওই ঝুলন্ত ব্যক্তিকে ফায়ার সার্ভিস কর্মীরা যখন গাড়িতে তুলতে আসে সেই সময়ও ওই ছেলেটি তেড়ে আসে দীপনকে  মারার জন্য, এবং ধাক্কা মেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখনও মন্ডল সভাপতি সহ  অন্যান্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করলেন। আসলেই কি রাজ্যে সাংবা...

বিরল প্রজাতির মাছ উঠল জালে

ছবি
 06/06/2023 উদয়পুর প্রতিনিধি নদীতে মাছ ধরতে গিয়ে একটি ভিন্ন প্রজাতির মাছ ধরা পরল আবুল হোসেনের জালে। সোমবার বিকেলে উদয়পুর শালগরা আমতলী এলাকার বাসিন্দা আবুল নদীতে মাছ ধরতে যায় অন্যান্য দিনের মতো। এদিন তার জালে ওঠে নতুন প্রজাতির একটি মাছ। তা দেখতে ভিড় জমায় স্থানীয় মানুষ।

২০২৩ উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অরিন্দম মল্ল

ছবি
 ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অরিন্দম মল্ল 06/06/2023 বিলোনীয়া প্রতিনিধি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় দশ জনের সেরা কৃতিত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিল বিলোনিয়া মহকুমার ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র অরিন্দম মল্ল । তার এই কৃতিত্বের জন্য বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের নাম আবারো উজ্জ্বল হলো । ঋষ্যমুখ দ্বাদশ শ্রেনীর বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র অরিন্দম মল্ল ৪৯৩ নম্বর পেয়ে দশ জনের সেরা  কৃতিত্বের তালিকায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন । এই সাফল্যের বিষয়ে অভিমত ব্যাক্ত করতে গিয়ে অরিন্দম বলেন সারাদিন তিন থেকে চার ঘন্টা সে মনযোগ দিয়ে পড়ালেখা যেমন করেছে তেমনি খেলাধূলাও করেছে‌।  মাত্র দুইজন গৃহ শিক্ষক ছিল অরিন্দমের।নাচ,গান,ক্যুইজ, এগুলো তার খুব পছন্দের। এছাড়া অরিন্দম জানায় তার  সফলতার পেছনে স্কুলের শিক্ষক, পরিবার, বন্ধু বান্ধব সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে। অরিন্দম সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে  আগামী বৎসরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার...

২০২৩ সনের মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে ৩য় স্থানাধিকারী শুভ্রনীল দেবনাথ

ছবি
06/06/2023 ২০২৩ সনের মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে ৩য় স্থানাধিকারী শুভ্রনীল দেবনাথ তেলিয়ামুড়া প্রতিনিধি   এবারে মাধ্যমিক পরীক্ষায় ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করে তেলিয়ামুড়ার সুনাম অর্জন করল তেলিয়ামুড়া আনন্দমার্গ হাই স্কুলের কৃতি ছাত্র শুভ্রনীল দেবনাথ। মাধ্যমিক পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে অর্থাৎ ৯৮.২ শতাংশ নম্বর পেয়ে ত্রিপুরা বোর্ডে তৃতীয় স্থান দখল করলো শুভ্রনীল। বাবা সমরেন্দ্র দেবনাথ একজন p.w.d দপ্তরের কম্পিউটার অপারেটর এর অস্থায়ী কর্মী। মা গৃহিণী রিতা নাথ ভৌমিক।  কৃতি ছাত্র শুভ্রনীলে জানায় সে নিয়মিত ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতো রোজ। কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার তার  স্বপ্ন  সেদিকেই এগিয়ে যাবে ওর ভবিষ্যৎ। পাশাপাশি গান-বাজনা ভালোবাসে।  অবসর সময়ে গান এবং তবল নিয়ে নিজেকে ব্যাস্ত রাখে। পড়াশোনার পাশাপাশি সংগীতে বিশারদ করে এবং তবলে ও জ্ঞান লাভ করে। শুভ্রনীল এও জানায় গৃহ শিক্ষক তিনজন ছিল তাদের অক্লান্ত পরিশ্রমই এবং আনন্দমার্গ স্কুলের শিক্ষকদের অনুপ্রেরণায় এবং সহযোগিতায় সে আজ ভালো ফল করতে পেরেছে। স্কুল জীবনের শুরু থেকেই সে আনন্দ মার্গ হাই ...

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২-২৩ সনের ফলাফল ঘোষিত

ছবি
  21.06.2023 ইং তারিখে  ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২২-২৩  সনের  ফলাফল ঘোষিত  05/06/2023 মাধ্যমিকে পাশের হার 86.02% এবং উচ্চমাধ্যমিকে পাশের হার 83.24% 

বাঁচতে চায় উদয়পুরের "তসলিমা"

ছবি
 অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত উদয়পুরের তসলিমা বেগম। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ব্রেইন এ রক্ত জমে তাসলিমার। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আর্তি জানিয়েছেন মা বুলবুল বেগম।   04/06/2023 ঘটনার সূত্রে জানা যায় গত বছরের ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোরেতে দুর্ঘটনা কবলে পড়ে সে। সেখানকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো তাসলিমা। অফিস ছেড়ে কলিগের সাথে বাইকে করে নিজ রুমে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় বাইক থেকে ছিটকে তার মাথা গিয়ে লাগে রাস্তার ধারের পাকা স্থানে। গুরুতর জখম অবস্থায় ব্যাঙ্গালোরে তার চিকিৎসা করানো হয়। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আনুমানিক ৫ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন মা বুলবুল বেগম। সেখান থেকে চিকিৎসা করিয়ে একটু সুস্থ হবার পর মেয়েকে নিয়ে উদয়পুরের জগন্নাথ দীঘির ভাড়া বাড়িতে ফিরে আসেন। ওই সময় বলা হয়েছিল মেয়েকে চিকিৎসার জন্য পুনরায় এক মাস পরে ব্যাঙ্গালোর নিয়ে যেতে।  সেই থেকে এখন পর্যন্ত সজ্জাশায়ী তাসলিমা। তার ব্রেইন এ রক্ত জমাট বেঁধে আছে। ঠিক মতো কথাও বলতে পারছেন না তাসলিমা।  গত দুই মাসের মধ্যে কয়েকদিন জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় ভর্তি ছিল...

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক