পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

অধিক আয়ের প্রলোভনে চন্ডীপুর থেকে ২৪ জন যুবক পাচারের ঘটনার যবনিকাপাত করলেন ওসি তাপস

ছবি
                                                     নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কৈলাসহর অধিক আয়ের প্রলোভন দেখিয়ে চন্ডীপুর বিধানসভা এলাকার কালীশাসন ও রাংরুং চা-বাগান এলাকা থেকে ৩০ জনেরও বেশি যুবক ও নাবালককে ভিন রাজ্যে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। ৯ই ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর ফোনে তারা জানায়, মাসিক ১২–১৪ হাজার টাকার আশ্বাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে মেঘালয় বা অরুণাচলের ঘন জঙ্গলে যেখানে কমলা পাড়ার নামে বেগার খাঁটুনি, মারধোর ও অনাহারের মধ্যে দিন কাটাচ্ছে তারা। পরিবারগুলির অভিযোগ স্থানীয় বুধুরাম উরাং ও ওম প্রকাশ উপাধ্যায়ের মাধ্যমে ওই পাচার কান্ড সংঘটিত হয়েছে। ঘটনার প্রতিবাদে অপহৃতদের পরিবার ২৩ ডিসেম্বর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অবিলম্বে সকলকে উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কেইস নম্বর ৬৯/২০২৫. এই মর্মে নড়েচড়ে বসেন ওসি তাপস মালাকার। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই নিখোঁজ হওয়া ২৪ জনের সন্ধান খুঁজে বের করলেন। অরুণাচল প্রদেশের বেলং থানা...

"প্লাস্টিক মুক্ত ঊনকোটি" জেলা শাসক তমাল মজুমদারের এক অভিনব পন্থা, প্রশংসা সর্বত্র

ছবি
  রিপোর্ট: উত্তম সিনহা, কৈলাসহর  "প্লাস্টিক মুক্ত ঊনকোটি" গড়তে জেলার জেলা শাসক ডঃ তমাল মজুমদার এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। বলা যেতে পারে ভারতবর্ষ তথা রাজ্যের বুকে এই প্রথম এক নন্দনীয় উদ্যোগ গ্রহণ করে সবার প্রশংসায় মুখরিত হয়ে উঠলেন তিনি। সরকারি অর্থ কোষে পুরো ঊনকোটি জেলায় ৫০ হাজার ডাস্টবিন স্থাপনের এই উদ্যোগ সত্যিই বিরল। এই মর্মে যথারীতি সাংবাদিক সম্মেলন করে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন যেমন পাশাপাশি জনসাধারণকে স্বচ্ছতার প্রতি আকৃষ্ট করা সহ আগামী প্রজন্মের কাছে নির্মল ঊনকোটি গড়তে ভূমিকা গ্রহণের এক অনন্য বার্তা ছড়িয়ে দিলেন ডঃ মজুমদার। এই মর্মে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিনটিকে বাছাই করা হয়। ঊনকোটি জেলার পুর পরিষদ এলাকাগুলি সহ প্রতিটি ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতেও এই ডাস্টবিন স্থাপন করা হয়। এরই অঙ্গ হিসেবে চন্ডীপুর ব্লকের বীরচন্দ্র নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড সহ বাজার গুলিতেও ওই ডাস্টবিন স্থাপন করা হয়। প্রধান রাস্তার ধারে, বিভিন্ন স্কুল সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অলিগলিতে ওই ডাস্টবিন গুলি স্থাপন করা হয়। মূলতঃ ইয়া লম্বা একটি প্লাস্টিক থলিকে ব...

ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের মৃত্যু কাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার, ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

ছবি
From left to right: accused Sourabh Bhatt, Sangita Bhatt, Sushmita Bhatt ধর্মনগর থেকে ভানু চন্দের রিপোর্ট ১৮ ডিসেম্বর : গত ১৪ ডিসেম্বর, রবিবার ধর্মনগর কামেশ্বর ৩ নম্বর ওয়ার্ড এলাকার যুবক ও বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মী প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে অবশেষে বড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ। জানা যায়, ডেলিভারি পার্সেলের ওটিপি সংক্রান্ত বিষয় নিয়ে মূল অভিযুক্ত সংগীতা ভট্টাচার্যের সঙ্গে প্রসেনজিৎ সরকারের বাগ্‌বিতণ্ডা হয়। অভিযোগ, এরপর সংগীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য ও পিউ ধর—এই পাঁচজন মিলে প্রসেনজিতের কর্মস্থলে এসে তাকে মারধোর করে। সেই মারধরের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রসেনজিৎ সরকার নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরদিন তাঁর বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ধর্মনগর সহ গোটা ত্রিপুরাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রসেনজিতের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষ একত্রিত হয়ে ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নামেন। মৌন মিছিল, বিক্ষোভ মিছিল, স্মর...

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

ছবি
    কৈলাসহর প্রতিনিধি শুভঙ্কর দাস  গতকাল দুপুরবেলা কৈলাসহর চন্ডিপুর কেন্দ্রের অধীনে কামরাঙ্গাবাড়ি রানিঘাট ৫ নং ওয়ার্ডে মনু নদীর জলে তলিয়ে গিয়েছিল এক যুবক আজ দুপুর বেলা তার মৃতদেহ উদ্ধার হয় নদীর জল থেকে। ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার অধীনে শিববাড়ি ছড়ারপার এলাকার বাসিন্দা জহর কুমার ঘোষের একমাত্র ছেলে দেবজ্যোতি ঘোষ গত পরশুদিন কৈলাসহর রানিঘাট স্থিত তার কাকুর শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসে। গতকাল দুপুরবেলা দেবজ্যোতি ঘোষ সহ আরও তিনজন বাড়ির পাশে প্রবাহিত মনু নদীতে যায় স্নান করতে। হঠাৎ করে দেবজ্যোতি ঘোষ নদীর জলে তলিয়ে যায়। পরবর্তী সময় অগ্নিনির্বাপক দপ্তর, সিভিল ডিফেন্স, NDRF সহ স্থানীয় ডুবুরিরা গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও যুবকের দেহ উদ্ধার করতে পারেনি। আজ সকাল থেকে পুনরায় শুরু হয় উদ্ধার কার্য। অবশেষে দুপুর বেলা স্থানীয় ডুবুরিরা মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। পরে তার মৃতদেহ নিয়ে আসা হয় ঊনকোটি জেলা হাসপাতালে। সেখানে নিয়ে আসার পর তার মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক। মৃত দেবজ্যোতি ঘোষের দেহ মর্গে রাখা হয়...

তেলিয়ামুড়ায় ঠিকাদারি কাজের কমিশন নিয়ে বিজেপি-মথা সংঘাত, বাড়িঘর ভাঙচুর, রক্তাক্ত একাধিক

ছবি
  তেলিয়ামুড়া প্রতিনিধি ঠিকেদারী কাজের কমিশন বাণিজ্য নিয়ে বিজেপি মথার সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভা! সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি বাড়িতে হামলা! আহত এক তিপ্রামথা কর্মী! ঘটনায় সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে পুলিশের নিশ্চুপ ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। অভিযোগ পাল্টা অভিযোগ। সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি অভিযোগ, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন তুইমধু স্কুল মাঠে শিক্ষাদপ্তর দ্বারা বিল্ডিং নির্মাণকাজের প্রতিবাদ করায় রাতের অন্ধকারে বাড়িতে হামলার অভিযোগ উঠল তিপ্রামথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে তিপ্রামথা দলের চেয়ারম্যানের অভিযোগ একজন নিরীহ মানুষকে পিটিয়েছে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি। জানা যায় রবিবার গভীর রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন তুইমধু এলাকায় বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। রশিদ মিয়ার অভিযোগ মুখে কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে অতর্কিতে হানা দেয়। হামলায় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিক...

দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কবি সম্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান | Panisagar

ছবি
  রিপোর্ট: দয়ানন্দ চৌধুরী, পানিসাগর ১৪ই ডিসেম্বর দুপুর বারোটায় পানিসাগর বাজার সংলগ্ন স্বর্গীয় দেবেন্দ্র চন্দ্র দেবনাথের স্মরনে নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয় দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কস্মসিন্ধু সাহিত্য সেবা একাডেমি অধিভুক্ত কবি সন্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা  করেন উপবিষ্ট গুনীজন কবি ও সাহ্যিতিকেরা। এতে উপস্থিত ছিলেন দিকবিদ্যা সাহিত্য পত্রিকার সভাপতি সুশীল চন্দ্র গোপ, প্রধান উপদেষ্টা অরুন চাকমা, প্রতিষ্ঠাতা সম্পাদিকা মীনা কুমারী দেবী, বিশেষ উপদেষ্টা তথা সহ সভাপতি মদন মোহন দেবনাথ, বিশিষ্ট কবি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ অন্যান্য গুনীজনেরা। অনুষ্ঠানের শুরুতেই স্বর্গত দেবেন্দ্র চন্দ্র দেবনাথের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপবিষ্ট গুনীজনেরা। উদ্বোধনী পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় কবি সন্মেলন। এতে রবীন্দ্র পুরুস্কারে ভূষিত কবি সুধন্য ত্রিপুরা, কবি বিরেন্দ্র দেব, কবি রসরাজ নাথ, কবি অরুন চাকমা, কবি স্বাশ্বতী দাস,...

খোয়াই জেলা ও দায়রা আদাল‌তে জাতীয় স্তরের ৪র্থ লোক আদালত সম্পন্ন

ছবি
 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক