দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কবি সম্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান | Panisagar
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রিপোর্ট: দয়ানন্দ চৌধুরী, পানিসাগর
১৪ই ডিসেম্বর দুপুর বারোটায় পানিসাগর বাজার সংলগ্ন স্বর্গীয় দেবেন্দ্র চন্দ্র দেবনাথের স্মরনে নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয় দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কস্মসিন্ধু সাহিত্য সেবা একাডেমি অধিভুক্ত কবি সন্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপবিষ্ট গুনীজন কবি ও সাহ্যিতিকেরা। এতে উপস্থিত ছিলেন দিকবিদ্যা সাহিত্য পত্রিকার সভাপতি সুশীল চন্দ্র গোপ, প্রধান উপদেষ্টা অরুন চাকমা, প্রতিষ্ঠাতা সম্পাদিকা মীনা কুমারী দেবী, বিশেষ উপদেষ্টা তথা সহ সভাপতি মদন মোহন দেবনাথ, বিশিষ্ট কবি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ অন্যান্য গুনীজনেরা। অনুষ্ঠানের শুরুতেই স্বর্গত দেবেন্দ্র চন্দ্র দেবনাথের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপবিষ্ট গুনীজনেরা। উদ্বোধনী পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় কবি সন্মেলন। এতে রবীন্দ্র পুরুস্কারে ভূষিত কবি সুধন্য ত্রিপুরা, কবি বিরেন্দ্র দেব, কবি রসরাজ নাথ, কবি অরুন চাকমা, কবি স্বাশ্বতী দাস, কবি প্রগতি চাকমা, কবি কৃপা মোহন চাকমা, কবি হারাধন বৈরাগী দেরকে দেবেন্দ্র চন্দ্র দেবনাথ স্মৃতি সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে কবি মীনা কুমারী দেবীর লেখা ত্রিবেণী কাব্য ধারায় একহাজার কবিতার সংকলন "ত্রিনয়নী হ্নদয়ে" এবং "খোঁজে ফিরি শঙ্ক ঝিনুক" দুই খানা বইয়ের মলাট উন্মোচিত হয় রাজ্যের বরিষ্ঠ কবি সাহিত্যিকদের হাত ধরে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজ্যের অপর এক বিশিষ্ট কবি মনোরঞ্জন দেব্বর্মা। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে সংগীত পরিবেশন করেন পানিসাগরের বিশিষ্ট সংগীত শিল্পী ধরনী মোহন নাথ এবং বিশিষ্ট কবি স্বাশ্বতী দাস। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে বিশেষ উপদেষ্টা মদন মোহন দেবনাথের আলোচনা সহ উপস্থিত সকল কবি সাহিত্যিকদের সম্মিলিত পরিবেশনায় পরিবেশিত হয় বন্দে মাতরম সঙ্গীত।
YOUTUBE LINK:
দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কবি সম্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান | Panisagar
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন