পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কৈলাসহর রিপোর্ট, 26/06/2023:
![]() |
| LOCALS BLOCKED THE ROAD |
গতকাল কৈলাসহরের পঞ্চমনগর ভিকারাইপাড়া এলাকায় একটি গাড়ির ধাক্কায় নিহত হয় ২ জন এবং গুরুতরভাবে আহত হয় ৩ জন ,যার মধ্যে ২ জনের অবস্থা সংকটজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করে। গতকাল কৈলাশহর থানার পুলিশ পাইতূর বাজার এলাকা থেকে ঘাতক গাড়িটিকে আটক করে, যদিও চালক পলাতক। আজ কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে মৃত দুই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে চালককে গ্রেফতারের দাবিতে পঞ্চম নগর এলাকায় পথ অবরোধ করে এলাকাবাসীরা। তাদের দাবি অতিসত্বর গাড়ির চালককে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৈলাশহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং জেলাশাসক তড়িৎকান্তি চাকমা। উনারা এলাকাবাসীদের সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করে এবং আশ্বাস দেন যে খুব শীঘ্রই গাড়ি চালককে আইনের আওতায় আনা হবে। মৃত দুই ব্যক্তির নাম হল বিদ্যাবাগী দেববর্মা বয়স ৬৫ এবং ধীরেন্দ্র দেববর্মা। গতকাল ওরা পাঁচ জন মিলে একসাথে বাজার করার জন্য শিঙ্গিরবিল বাজারে গিয়েছিল। বাজার শেষ করে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। পেছন দিক থেকে দ্রুত গতিতে এসে একটি সুইফট গাড়ি তাদেরকে ধাক্কা মারে। কৈলাশহর থানার পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কৈলাশহর মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
UNAKOTI DM TK CHAKMA ON THE SPOT
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন