TRIPURA PIONEER BLOG
(A LEADING NEWS BLOG OF TRIPURA)
দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ
নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, 03.12.2023
দুর্ঘটনা শিকার নাকি হত্যার চক্রান্তের শিকার অভিজিৎ দে ও আশীষ মজুমদার? এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল পুলিশ ও জনমনে । কিন্তু পুলিশ অবশেষে তদন্ত করে শনিবার সেই ধোঁয়াশার চাদর উন্মোচন করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এরপর পুলিশ তবলা চৌমুহনী এলাকার বাসিন্দা ঝুটন চৌধুরীকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য । দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ঝুটন চৌধুরী হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে। পূর্বের শত্রুতার জেরে প্রথমে বুলেরু গাড়ি দিয়ে বাইকের পেছনে ধাক্কা, তারপর লোহার রড দিয়ে আঘাত করার কথাও স্বীকার করেছে ঝুটন। তবে পুলিশ তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না।
 |
| ACCUSED JHUTAN CHOWDHURY |
এই ঝুটন এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের প্রধান লক্ষী চৌধুরীর ছেলে। স্বদলীয় লোকের হাতে তিন দফায় আক্রান্ত হয় ঝুটনের পিতা সনজিত চৌধুরী । যা এ বিষয়ে থানাতে মামলা হয় এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে। এলাকারই স্বদলীয় কিছু যুবক হাতে বার বার আক্রান্ত হতে হচ্ছে ঝুটনের পিতা সঞ্জিত চৌধুরী। এইটা সহ্য হয়নি ঝুটনের। এতেই প্রতিশোধের ক্ষোভ বাড়ে ঝুটনের মনে, এমনই ধারণা করছে এলাকার লোকজন। সেই ক্ষোভে, প্রতিশোধের নেশায় মত্ত হয়ে শুক্রবার রাতে বহিঃপ্রকাশ ঘটালো ঝুটন এমনই জানা গেছে। দুই পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানাতে মামলা হওয়ার পর পুলিশ ৮৪/২০২৩ এই নম্বরে মামলা রেজিস্ট্রি করে । পুলিশের তদন্ত ও ঝুটনের স্বীকারোক্তি মুলে রবিবার দুপুরে ভারতীয় দন্ড বিধি ৩০২, ২০১, ১২০বি ধারায় হত্যার মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে হত্যার অভিযোগে অভিযুক্ত ঝুটনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে। উল্লেখ্য বিলোনিয়া গেরেজ টিলা এলাকা থেকে গত শুক্রবার রাত এগারোটা নাগাদ অভিজিৎ দে ও আশীষ মজুমদার নামে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় এই দুই যুবককে দমকল বাহিনী চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। আশঙ্কাজনক হওয়ায় দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেয় আগরতলা জিবি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় এই দুই যুবকের । দূর্ঘটনার শিকার নাকি হত্যা এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও তার আবরণ উন্মোচন হলো যে পূর্ব শত্রুতার জেরেই ওই হত্যাকান্ড সংঘটিত হয়।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী অভিযুক্ত ঝুটন চৌধুরীকে আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন