পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

HERO: REBEL OF LOVE, ঊনকোটি কলাক্ষেত্রে ১১ই ফেব্রুয়ারি দুপুর ২টায়

ছবি
 উত্তম সিনহা,  সংবাদদাতা আগামী ১১ই ফেব্রুয়ারি দুপুর দুইটা থেকে রাত পর্যন্ত, কৈলাসহরস্থিত ঊনকোটি কলাক্ষেত্রে কয়েক দফায় প্রদর্শিত হতে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী চলচ্চিত্র 'হিরো'। অভিনয়ে রয়েছেন মিস কিলোস্কী এবং বীর সিনহা। সম্পূর্ণ পৃথক স্বাদের এবং অনেকটা বলিউডের টাচ রয়েছে ওই সিনেমায়। কোরিওগ্রাফি ডাইরেকশন প্রডিউস সবকিছুতেই রয়েছে আধুনিকতার ছাপ। টিকিট মূল্য দেড়শ টাকা মাত্র। কৈলাসহর সহ জেলার বিভিন্ন স্থানে টিকিট মিলছে। অথবা যোগাযোগ করতে পারেন-- কিরণ সিনহা, মোবাইল নম্বর 96122 82671 এবং হিমু সিনহা, মোবাইল নম্বর 84158 85367 তাদের সঙ্গে। এমনটা জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ওই হিরো চলচ্চিত্রের নায়ক জিত সিনহা সহ উদ্যোক্তাদের সাক্ষাৎকার নিয়েছেন এই চ্যানেলের সংবাদদাতা উত্তম সিনহা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক