রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

জাতীয় শিক্ষা নীতির ঘাড়ে দোষ চাপিয়ে আন্দোলনমুখি ABVP গুণগান গাইল সম্রাটের, ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 27/06/2023: এবার সরকারের বিরুদ্ধেই সরব হল খোদ ABVP ছাত্র সংগঠন। একপ্রকার জেহাদ ঘোষণা বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। NSUI-এর রাজ্য সভাপতি তথা ছাত্রনেতা সম্রাট রায়কে 'দেখে যা দেখে যা' বলেও আমন্ত্রণ নিমন্ত্রণ জানানো হল ABVP-র মুখে। এমনকি, সম্রাটকে বাঘের বাচ্চা বলেও সম্বোধন করা হল। উল্লেখ্য যে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন কলেজের ফাইনাল সেমিষ্টারের প্রায় দেড় হাজারেরও বেশি ছাত্রছাত্রীদের কপালে বাজ পড়েছে এবার। তারা প্রত্যেকেই বেক পেয়েছেন, অর্থাৎ উত্তীর্ণ হতে পারেনি। পুরো এক বছর খচাৎ হয়ে পড়ার পালা। এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে তাদেরকে প্রতি সাবজেক্ট পিছু ৬০০ টাকা করে জমা দিয়ে রিভিউ করানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই পরামর্শে মন গলেনি কলেজ পড়ুয়াদের। এই বিষয়ে সর্বপ্রথম এই চ্যানেলেই সংবাদ পরিবেশিত হয়েছিল তিন দিন পূর্বে। নাম উঠে এসেছিল ছাত্রনেতা সম্রাট রায়ের। বহু ছাত্রছাত্রী সম্রাটের নিকট শরণাপন্ন হলেও পরে তা ভেস্তে যায় কোন এক অজ্ঞাত কারনে। 

তবে ABVP-র সহযোগিতায় মঙ্গলবার সাড়ে দশটায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে ছাত্রছাত্রীরা। বৃষ্টিকে তোয়াক্কা না করেই, রাজ্যের বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীরা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সহযোগিতায় ও পরীক্ষায় বেক আসায়, পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে তাদের দাবি সনদ তুলে দেওয়া হয়। এই বিক্ষোভে বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের ছাত্রছাত্রীরা সহ রাজধানী আগরতলা শহরের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। যদিও মফস্বল অংশের ছাত্রছাত্রীরা অনুপস্থিত ছিল। তাদের দাবি হল খুব শীঘ্রই বেক আসা ছাত্র-ছাত্রীদেরকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে, তা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে ABVP-র এই আন্দোলনে কেনই বা সম্রাট রায়ের নাম উল্লেখ করা হল, তা একপ্রকার আন্দোলনমুখি ছাত্রছাত্রীদের মনে প্রশ্নচিহ্ন এঁকেছে বলে জানা গেছে। সম্রাটের নাম কেনই বা ধ্বনিত হল, এটাই এখন কানে কানে ঘুরে বেড়াচ্ছে বলে খবর মিলেছে। তাহলে সম্রাট কি এখনো ছাত্রছাত্রীদের শেষ ভরসা? হয়ত জবাব দিতে পারবে তারাই, যারা সম্রাটের নাম ধ্বনিত করল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক