রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

কৈলাসহরে সাই কম্পিউটারের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভ



কৈলাশহর  রিপোর্ট, 26/06/2003; 


DHARNA AT SAI COMPUTER LTD.
LOCALS PROTESTING

 আবারো সংবাদ শিরোনামে নাম উঠে আসল কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের নাম। প্রতিদিন গোটা কৈলাশহর এলাকায় বিদ্যুৎ বিভ্রাট লেগেই রয়েছে। সংবাদে প্রকাশ যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকাটি বিগত তিন দিন যাবৎ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা দফায় দফায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এই বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের একটি শাখা রয়েছে টিলাবাজারে, সেখানে জানানোর পরেও ফল অশ্বডিম্ব হওয়াতে সোমবার রাত নয়টা নাগাদ কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে এসে অফিসের মূল ফটক তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। ওদের দাবি বিদ্যুৎ বিল সঠিকভাবে প্রদান করার পরেও পরিষেবা সুষ্ঠুভাবে পাচ্ছে না। তারা এও বলে যে যদি সোমবার রাতের মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ না আসে তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাশহর থানার ASI মতিলাল মালাকার। উনি এসে তাদের সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং আশ্বাস দেন যে কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা ঠিক হবে। এরপর ওনার আশ্বাসে আশ্বস্ত হয়ে যুবরাজনগর এলাকার বাসিন্দারা অফিসের মূল ফটকের তালা খুলে দেয় এবং তারা ওখান থেকে চলে যায়। এই খবর লেখা পর্যন্ত ওই এলাকাটি বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক