জায়গা বিক্রি করলে অথবা ক্রয় করলেই দিতে হবে হাফতা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জায়গা বিক্রি করলে অথবা ক্রয় করলেই দিতে হবে হাফতা
নিজস্ব প্রতিনিধি
07/06/2023
এবার এমনই এক ঘটনা উঠে আসলো সোনামুড়া মহুকুমার মেলাঘর ঠাকুরপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর ঠাকুর পাড়া স্থিত রেড লোটাস ক্লাবের সেক্রেটারি সুদীপ দত্ত ও ক্লাব সদস্য লিটন সাহা মিলে ঠাকুরপাড়া নিবাসী ভানু পালের কাছ থেকে ৩ গন্ডা জায়গা ক্রয় করার সুবাদে ৫০,০০০/- টাকা দাবী করে। ক্লাব সেক্রেটারি সুদীপ দত্ত ও সদস্য লিটন সাহা মিলে ২০২৩ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই টাকার জন্য উনার উপর চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি মঙ্গলবার উনার নিজ বাড়িতে গিয়ে ওনার ভাইয়ের কাছে টাকা দাবি করে ঐ দুই চুনোপুঁটি মাস্তান! ভানু পালকে অনেকবার হুমকি দেওয়া হয় সুদীপ দত্তের সাথে দেখা করার জন্য। কিন্তু টাকার পরিমাণ শুনে যাননি তিনি দেখা করতে। তাই যখনই উনাকে রাস্তাঘাটে দেখতে পায়, সেখানেই টাকা খুঁজছে ঐ দুই তথাকথিত মাস্তান। অবশেষে মঙ্গলবার উনার বাড়িতে গিয়ে উনার মায়ের কাছে পর্যন্ত টাকা দাবি করে । তারপর উনি বাধ্য হয়ে এলাকার কিছু বিজেপি নেতা , ক্লাব সভাপতি ও সাংবাদিকদের দ্বারস্থ হন রেহাই পেতে।
এখন প্রশ্ন হচ্ছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলছেন যে মাফিয়ারাজ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে, সেখানে বিজেপি দলের চূনপটি কার্যকর্তারা, কিভাবে দলকে কালিমালিপ্ত করে দলের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থলাভের জন্য এভাবে মুখ্যমন্ত্রীর কথা উপেক্ষা করে সাধারণ জনগণের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতে পারে?
এলাকাবাসীদের অভিযোগ এরকম বিগত দিনে আরও অনেক বার এই সুদীপ দত্ত এবং তার দলবল এই ঠাকুরপাড়া এলাকা থেকে বিভিন্নভাবে প্রচুর পরিমাণে চাঁদা আদায় করেছে। এখন এটাই দেখার যে বিজেপি দল এবং মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন, সে দিকে তাকিয়ে রয়েছে ভানু পালযসহ উনার পরিবার।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন