রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

২০২৩ উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অরিন্দম মল্ল


 ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করে ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অরিন্দম মল্ল

06/06/2023

বিলোনীয়া প্রতিনিধি

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় দশ জনের সেরা কৃতিত্বের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিল বিলোনিয়া মহকুমার ঋষ্যমূখ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র অরিন্দম মল্ল । তার এই কৃতিত্বের জন্য বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের নাম আবারো উজ্জ্বল হলো । ঋষ্যমুখ দ্বাদশ শ্রেনীর বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র অরিন্দম মল্ল ৪৯৩ নম্বর পেয়ে দশ জনের সেরা  কৃতিত্বের তালিকায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন । এই সাফল্যের বিষয়ে অভিমত ব্যাক্ত করতে গিয়ে অরিন্দম বলেন সারাদিন তিন থেকে চার ঘন্টা সে মনযোগ দিয়ে পড়ালেখা যেমন করেছে তেমনি খেলাধূলাও করেছে‌।


 মাত্র দুইজন গৃহ শিক্ষক ছিল অরিন্দমের।নাচ,গান,ক্যুইজ, এগুলো তার খুব পছন্দের। এছাড়া অরিন্দম জানায় তার  সফলতার পেছনে স্কুলের শিক্ষক, পরিবার, বন্ধু বান্ধব সকলের যথেষ্ট ভূমিকা রয়েছে। অরিন্দম সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে  আগামী বৎসরের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের বার্তা দেয়, সফলতা অর্জন করতে চাইলে  টেক্সট বই গুলি ভালোভাবে পড়তে হবে তাতেই ভালো সফলতা আসবে। এইদিকে ঋষ্যমুখ অভয়নগর হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী সুস্মিতা নাথ ৪৮১ নম্বর পেয়ে ষষ্ঠ স্হান দখল করে । অপরদিকে বড়পাথরী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের ছাত্রী পূজা ভৌমিক ৪৮০ নম্বর পেয়ে সপ্তম স্হান দখল করে । এক কথায় বলতে গেলে শহরকে ছাপিয়ে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ছাত্রছাত্রীদের মেধা নজর কারলো তথা পথ দেখালো সারা রাজ্যকে।


মা বাবার সাথে অরিন্দম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক