মুসলিম হয়েও পরিচয় গোপন রেখে হিন্দু যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার শামীম মিয়া
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
উদয়পুর প্রতিনিধি
07/06/2023
ছেলেটি মুসলিম ধর্মাবলম্বী, অথচ নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বহুবার ধর্ষণ করেছে। উপরন্তু ছেলেটি আগেই বিবাহিত। অথচ লাভ জিহাদী হয়ে উঠে সবকিছু গোপন রেখে প্রতারণার আশ্রয় নিল সে। শেষে মামলা হল, তাও একাধিক ধারায়। উদয়পুরের এই চাঞ্চল্যকর ঘটনাটি সোমবার জনসম্মুখে আসতেই, হিন্দু সমাজ প্রতিবাদ মুখী হয়েছে।
সংবাদে সূত্রে প্রকাশ, উদয়পুর রমেশ চৌমুনিতে অবস্থিত একটি জিমে, প্রশিক্ষণের দায়িত্বে থাকা শামীম মিঞা, অনেক দিন ধরেই, এক হিন্দু মেয়েকে প্রেমের জালে ফাঁসায়, তাও আবার নিজেকে হিন্দু পরিচয় দিয়ে, ঠিক যেমনটা লাভ জিহাদীদের বদ অভ্যাস বলে অভিযোগ। নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মেয়েটিকে প্রেমের মায়াজালে ফাঁসিয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে একবার দুবার বারবার করেছে নির্যাতন, সঙ্গে ধর্ষণ।
অবশেষে গত শনিবার, ধর্ষিতা মেয়েটি জানতে পেরেছে যে, যেই যুবকটি হিন্দু পরিচয় দিয়ে প্রেমে ফাঁসিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেছে, সে আসলে একজন মুসলিম। এমনকি এই যুবক আগে থেকেই বিবাহিত এবং একটি সন্তানও বর্তমান।
মেয়েটি প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরেই, আর কে পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়া মাত্র, আর কেপুর থানার সেকেন্ড ওসি রেবিতা ভট্টাচার্য ও পূর্ণিমা দাস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে আর কে পুর মহিলা থানায় ধর্ষিতা মেয়ের অভিযোগে একটি মামলা গৃহিত হয়েছে।
জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে হস্তান্তর করা হবে আরকেপুর থানায়, পাঠানো হবে শ্রীঘরে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন