নিখোঁজ সমরজিৎ দেববর্মা, উদ্বিগ্ন পরিবার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরল না ৩০ বছরের এক যুবক। দীর্ঘ চার দিন অতিক্রান্ত হওয়ার পরও বিবাহিত যুবক সমরজিৎ দেববর্মা বাড়িতে ফিরে না আসায় কান্নায় ভেঙে পড়ে স্ত্রী সহ জন্মদাতী মা। ঘটনার বিবরণে জানা যায় কমলা সাগর বিধানসভার দক্ষিণ মধুপুরের সমরজিৎ দেববর্মা পিতা মঙ্গল দেববর্মা শুক্রবার দিন কাজ সেরে বাড়িতে ফিরে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে পেছন থেকে মেয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করার পরও উত্তর না দিয়ে চলে যায়। পরবর্তী সময়ে সহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও হদিস পাওয়া যায়নি সমরজিৎ দেববর্মা। পরবর্তী সময়ে শনিবার দিন মধুপুর থানায় মিসিং ডায়েরি করানো হয়। চারদিন অতিক্রান্ত হওয়ার পরও মধুপুর থানা সমরজিৎ দেববর্মার কোনো খোঁজ দিতে পারেনি। পরবর্তী সময়ে জন্মদাত্রী মা সন্তানকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। জানা যায় বাড়িতে পুত্র ও পুত্রবধূ মধ্যে কোন ঝুট ঝামেলা হয়নি কিন্তু কি কারণে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো সমরজিৎ দেববর্মা তা নিয়ে রয়েছে অন্ধকার ধোঁয়াশা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন