রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

দিব্যাঙ্গ হয়ে জন্মানোর কারণে মা বাবা নিজ সন্তানকে নিতে অস্বীকার


বিলোনীয়া থেকে হারাধন পালের রিপোর্ট,  04/07/2023: 

আবারো মর্মস্পর্শী এক সামাজিক অবক্ষয়ের নগ্নচিত্র প্রকাশ্যে উঠে এলো বিলোনীয়া থেকে। ঘটনা বিলোনিয়া শহরের করুণা রায় স্মৃতি কলোনী এলাকায়। দিব্যাঙ্গ হয়ে জন্মানোর কারণে মা বাবা নিজ সন্তানকে নিতে অস্বীকার করায়, অবশেষে পাঁচ বছরের মুক ও বধির শুভজিৎ শীলের ঠিকানা হলো উদয়পুর শিশুগৃহে। 


রাজ্যে একের পর এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটে চলছে, ছেলে দিব্যাঙ্গ হওয়ার কারণে মা বাবার মধ্যে কলহ লেগেই থাকতো প্রতিনিয়ত। সেই কলহকে কেন্দ্র করে অবশেষে নিজ সন্তানকে নিতে অস্বীকার করল এই দম্পতি। ঘটনার বিবরণে জানা যায় এই এলাকায় বসবাসকারী পেশায় গাড়ি চালক শংকর শীল, রবিবির রাতে তার স্ত্রীকে প্রাণে মারার চেষ্টা করে। এরপর তার স্ত্রী এলাকাবাসীর সহায়তায় কোনক্রমে রাত কাটিয়ে সকালে বিলোনিয়া মহিলা থানায় স্বামী শংকর শীলের বিরুদ্ধে নির্যাতনের মামলা করার পর, বিলোনিয়া মহকুমার রাজনগরের দুর্গাপুর এলাকায় বাপের বাড়িতে চলে যান। অপরদিকে শ্যকর শীলও যথারীতি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় পাঁচ বছরের দিব্যাঙ্গ ছেলে শুভজিৎকে ঘরের ভেতরে রেখে তালাবন্দি করে। এভাবে একটি বিকলাঙ্গ শিশুকে ঘরে একা রেখে তালাবন্দি করে রেখে যাওয়ার ঘটনায় এলাকার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে গিয়ে ওই অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে খবর দেন দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড লাইনকে।খবর পেয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে। অভুক্ত শিশুটিকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়। 


এই ব্যাপারে দক্ষিণ জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান লক্ষণ মালাকার জানান, শিশুটির বাবার সাথে যোগাযোগ করা হলেও সে শিশুকে গ্রহণ করতে গররাজি, অপরদিকে শিশুটির মায়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি।পরবর্তী সময় শিশুটির মামা এবং দিদার সাথে কথা বলে জানা যায়, শিশুটির মাও শিশুটিকে গ্রহণ নারাজ। এরপর পাঁচ বছরের মুক ও বধির শুভজিৎ শীলকে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে চাইল্ড  ওয়েলফেয়ার কমিটি এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ উদয়পুর শিশু গৃহে নিয়ে যায়। শেষ পরিনতি হল, এখন থেকে শিশুটি শিশু গৃহে থেকেই বড় হবে, তাও অবশ্যই পিতা-মাতার ভালোবাসা ছাড়া। দিব্যাঙ্গ বলেই কি শুভজিতের এই করুণ পরিণতি? প্রশ্ন কিন্তু থেকেই যায়।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক