রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

বাইক বিক্রি করা দুই প্রতারক‌ পুলিশের জালে




বাইক বিক্রি করা দুই প্রতারক‌ পুলিশের জালে
---------------------------------------
উদয়পুর প্রতিনিধি, 09/07/2023: 


গত মে মাসের ২৬ তারিখ উদয়পুর সমতল হদ্রা এলাকার যুবক মনিষ আচার্য ‌ফাইনান্স কম্পানির থেকে লোন নিয়ে এন এস ২০০ বাইক নিজের নামে কিনে কিছু দিন পর বাইকটি আবার কাঁকড়াবন থানাধীন রানী এলাকার যুবক প্রসেন জিৎ দাশের কাছে বাইকটি ৩২ হাজার টাকা বিক্রি করে দেন মনিষ আচার্য।এর মধ্যে মনিষ আচার্য গতকাল শনিবার রাতে রাধাকিশোরপুর থানায় বাইকটি হারানো গিয়েছে বলে মামলা দায়ের করেন। থানায় মামলার নম্বর ১৩০/২৩. পুলিশ মামলা হাতে নিয়ে তদন্তে নামে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে মনিষ তার বাইকটি বিক্রি করে দেয় প্রসেনজিৎ দাশের কাছে। রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাশ দুইজনকে থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে জানতে পারে প্রসেনজিৎ ও বাইকটি আগরতলা কোন এক ব্যক্তির কাছে চল্লিশ হাজার টাকা বিক্রি করে দেয়। পুলিশ মনিষ কে জিজ্ঞেস করে জানতে পারে তার বাইকটি চুরি যায় নি।ফাইনান্স কোম্পানির কাছ থেকে টাকা আদায়ের জন্য ই সে মিথ্যা মামলা করেছে। এদিকে রাধাকিশোরপুর থানার পুলিশ আগরতলার উদ্দ্যেশে বাইকটি উদ্ধারের জন্য ছুটে গেছে। রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাশ জানান এ নিয়ে এরকম ঘটনা চারটা হয়েছে। সবগুলো ফাইনান্স কোম্পানির থেকে টাকা উদ্ধারের জন্য মিথ্যা মামলা করছে।এখন দেখার বিষয় এইরকম ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে ও পুলিশ কি ভূমিকা নেয়।
 




 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক