স্ত্রীকে তার বাপের বাড়িতে দিয়ে স্বামী অন্য এক মেয়ে নিয়ে পালিয়ে গেল বহিরাজ্যে
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
স্ত্রীকে তার বাপের বাড়িতে দিয়ে স্বামী অন্য এক মেয়ে নিয়ে পালিয়ে গেল বহিরাজ্যে
নিজস্ব প্রতিনিধির রিপোর্ট
একই পঞ্চায়েত এলাকার দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধ্য বৈরাগী মুড়া এলাকা শূন্য দেববর্মার ছেলে আকাশ দেববর্মার সাথে, দশরথ বাড়ীর মধুচরণ পাড়ার বিদুলাল দেববর্মার মেয়ে রসমালা দেববর্মার আজ থেকে তিন বছর আগে বিয়ে হয়। বর্তমানে তাদের একটি ছোট পুত্র সন্তান রয়েছে। এই তিন বছর মধ্যে স্বামী আকাশ দেববর্মা ও স্ত্রী রসমালা দেববর্মা প্রায় সময় ঝগড়া-বিবাদ হতো। কিন্তু ঝগড়া বিবাদ হলেও সেগুলি পরে আবার ঠিক হয়ে যেত।
কিন্তু গত ২৪ জুলাই তারিখ স্বামী আকাশ দেববর্মা তার স্ত্রী রসমালা দেববর্মা ও ছোট্ট শিশুটিকে শশুর বাড়িতে দিয়ে, কোন এক মেয়েকে নিয়ে বহিরাজে পালিয়ে যায়। এরই মধ্যে রসমালা দেববর্মার পরিবার আকাশ দেববর্মার খোঁজ খবর নিতে গেলে, তখন আকাশ দেববর্মার পরিবার স্ত্রী রসমালা দেববর্মার পিতা বিদুলাল দেববর্মাকে বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে। দীর্ঘদিন অপেক্ষার পর রসমালা দেববর্মা ভেবেছিল, তার স্বামী আকাশ দেববর্মা যেখানে থাকে না কেন সে আবার ফিরে আসবে। এর মধ্যেই স্ত্রী রসমালা দেববর্মা তার স্বামী আকাশ দেববর্মার সাথে ফোনে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মেলাঘর থানায় স্ত্রী রসমালা দেববর্মা আকাশ দেববর্মা ও আকাশ দেববর্মার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানার পুলিশ জোরকদমে মাঠে নেমেছে আকাশ দেববর্মাকে খুঁজে বের করার জন্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন