রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

এক BSF জওয়ান, সহধর্মিনী এবং সুন্দরী প্রেমিকার কাহিনী

 

এক BSF জওয়ান, সহধর্মিনী এবং সুন্দরী প্রেমিকার কাহিনী

বিলোনীয়া প্রতিনিধির রিপোর্ট, 05.08.23: 

এক BSF জওয়ান, সহধর্মিনী এবং সুন্দরী প্রেমিকার কাহিনী আজকের এই খবরে। রয়েছে কল রেকর্ড। সাত পাকে বাঁধা সহধর্মিনীসষ সহ ৫ বছরের শিশু আজ বড় অসহায়। পাল্লা ভারি সুন্দরী প্রেমিকার। 

দেশ মাতৃকার সীমানা সুরক্ষার দায়িত্ব যেই জওয়ানের কাঁধে , সেই যদি নিজ ঘরের নারীকে অসম্মান করে ও নির্যাতন চালায়, তাহলে স্বাভাবতই প্রশ্ন উঠবে-  দেশের সৈনিক হিসেবে মাতৃভূমির সুরক্ষায় কতটুকু ভূমিকা পালন করবেন এই সৈনিক। যিনি নিজেই এক অশান্তি এবং অস্বস্তিতে আছেন, সেই অশান্ত মানসিকতাকে নিয়ে দেশ সেবায় ব্রতী হতে পারবে কি? তাকে কি নির্বাসনে পাঠানো উতিত? দেশহিতে তাকে কি সাসপেন্ড করা প্রয়োজন? উঠছে নানা প্রশ্ন। যেখানে নিজ ঘরের স্ত্রী ও পুত্র অসুরক্ষিত বোধ করছে, সেখানে কি করে দেশের সীমানা সুরক্ষিত থাকবে? এমনই প্রশ্ন তুললো এক সীমান্ত রক্ষী জওয়ানের স্ত্রী ।

বুধবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিজ স্বামী কাম সীমান্ত রক্ষী জওয়ানের বিরুদ্ধে, নির্যাতন ও ঘর থেকে তাড়িয়ে দিয়ে অন্য এক মহিলার সাথে অবৈধ ও ফুসুর ফুসুর সম্পর্কের অভিযোগ তুললো খোদ সীমান্ত রক্ষী জওয়ানের স্ত্রী। এই অভিযোগের পাশাপাশি, মুখ্যমন্ত্রী ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানান,  সুষ্ঠু তদন্তক্রমে এই জওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্ৰহন করার জন্য। এছাড়া সীমান্ত রক্ষী জওয়ানের স্ত্রী তাদের বেশ কিছু কথোপকথনের কল রেকর্ড সাংবাদিকের কাছে তুলে ধরেছেন। এই কথোপকথনের কল রেকর্ড শুনলে আৎকে উঠার মতো। যা দিয়ে বোঝা যায়, নারীদের প্রতি কতটুকু সন্মান রয়েছে ওই BSF জওয়ানের।

এই সীমান্ত রক্ষী জওয়ানের নাম দেবাশীষ চৌধুরী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল পদে পাঞ্জাব বর্ডারে কর্মরত। এই BSF জওয়ানের বাড়ি বিলোনিয়া মহাকুমাধীন উত্তর সোনাইছড়ি এলাকায়। এই জওয়ান দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে খোদ নিজের স্ত্রী নির্যাতনের অভিযোগে তুললো । এমনকি নির্যাতন চালিয়ে বাড়ি ছাড়া করে দিলো স্ত্রী সহ পুত্রকে। অভিযোগ, এই দেবাশীষ চৌধুরী নাকি ছুটি নিয়ে বাড়িতে এসে অকথ্য নির্যাতন চালায় স্ত্রীর উপর। যখন তখন মারধোর সহ বিভিন্ন রকমের হুমকিও দিয়ে থাকে স্ত্রীকে। এরপর  সীমান্ত রক্ষীর ওই জওয়ান তার স্ত্রী সহ পাঁচ বছরের পুত্র সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় । 

কোন উপায় না পেয়ে বিতাড়িতা স্ত্রী বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় । অবশেষে স্বামীর কাছ থেকে কোন সাড়া না পেয়ে বধূ নির্যাতনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন । আদালত দেবাশীষ চৌধুরীকে ভরণপোষণ বাবদ নয় হাজার টাকা করে স্ত্রী- পুত্রকে দেওয়ার নির্দেশ দিলেও, এক টাকাও দেয়নি বলে অভিযোগ। এছাড়া দেবাশীষ চৌধুরীর বিরুদ্ধে তার স্ত্রীর আরও অভিযোগ, ডিভোর্স হয়নি অথচ, অন্য এক মহিলাকে নিয়ে ঘর করছে । এই ব্যাপারে শশুর বাড়ির লোকজনদের  কোন হেলদোল নেই ‌। বিয়ের আইনভঙ্গ, আদালত অবমাননা সবকিছুকে ঘিরে BSF জওয়ান দেবাশিষ চৌধুরীর বিরুদ্ধে শাস্তির দাবি করেন খোদ সাত পাকে বাঁধা অসহায় সহধর্মিনী।


DEBASHISH CHOWDHURY, BSF

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক