রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

আশি বর্ষীয়া কাকচাঁদ'কে বিশের টগবগ যৌবনসম্পন্না যুবতীর রূপ প্রদানে মরিয়া চপলা-প্রদীপ জুটি, চলছে অধিবাস

              TRIPURA PIONEER BLOG

                      (A LEADING NEWS BLOG OF TRIPURA)


আশি বর্ষীয়া কাকচাঁদ'কে বিশের টগবগ যৌবনসম্পন্না যুবতীর রূপ প্রদানে মরিয়া চপলা-প্রদীপ জুটি, চলছে অধিবাস

                                                                     উত্তম সিনহার রিপোর্ট: 27.11.2023

 জনসাধারণের সহযোগিতায় কাকচান্দ নামক দীঘিটিকে, যেন এক আশি বর্ষীয়া বৃদ্ধাকে দা-কোদাল দিয়ে চেষে পুরো বিশ বর্ষীয়া যৌবনসম্পন্না টগবগে যুবতীর রূপ দিতে, রূপকারে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন চপলা প্রদীপ জুটি। এমনই রূপকার ছিলেন পুরাতন ত্রিপুরা আর্ট কলেজের ফাইন আর্টের খুরধার, প্রয়াত দুই চিত্রকার আর্টিস্ট সত্যেন চক্রবর্তী ও ভাষ্কর্য শিল্পী বিপুল কান্তি সাহা। আর্টিস্ট সত্যেন চক্রবর্তীকে উল্টো লটকিয়ে দিলেও ঠিক নিখুঁত ছবি আঁকতেন ক্যানভাসে। আর প্রয়াত ভাষ্কর্য শিল্পী বিপুল বাবু ঢলা মাটিকে থপ-থপ করেই অসাধারণ নিদর্শন গড়তেন বলে কথিত আছে। ওই ধারাটিই বর্তমানে কৈলাসহরে লেগেছে।

কৈলাসহরের স্মৃতি বিজড়িত সেই কাকচান্দ দীঘিকে জঞ্জাল মুক্ত করতে পুর পরিষদ সহ মহকুমা প্রশাসনের ইতিবাচক পদক্ষেপে একপ্রকার অক্সিজেনের ভান্ডার পড়েছে। স্থানীয় RKI শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক পশ্চিমে অবস্থিত ওই কাকচান্দ দীঘিটিকে আবর্জনামুক্ত সহ আমজনতা কর্তৃক ব্যবহারযোগ্য করে তুলতে পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় ও SDM প্রদীপ সরকার এগিয়ে আসেন। মহকুমাবাসির সাহায্য চেয়ে সোসাল মিডিয়ার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সঠিক প্ল্যাটফর্ম পেতেই বহু সংস্থা এগিয়ে আসেন, ঝাঁপিয়ে পড়েন শনিবার পঁচিশ নভেম্বর সকাল ছয়টায়। বহু বছর যাবৎ অবহেলা ও অনাদরে কাকচান্দ দীঘিটি একপ্রকার, ঠাকুরমার ঝুলি কাহিনীর অশীতিপর দন্তহীন ও খসখসে চর্মের ঠাকুরমার রূপ নিয়েছিল। কচুরিপানা, পূজার্চনা ইত্যাদির ফেলে দেওয়া ফল-ফুল, মদের বোতল, চপ্পল স্যান্ডেলর আতুরঘরের রূপ নিয়েছিল কাকচান্দ।

চপলা ও প্রদীপ জুটির কল্যাণে ও আপামর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ঐকান্তিক সহযোগিতায়, শনিবারেই ওই কাকচান্দের শনিদশা কাটানো হয়। দীঘিটির প্রায় চল্লিশ শতাংশ ভাগ আভর্জনা মুক্ত হলেও কাজ বাকি। শেষটা দেখতে চাইছেন চপলা-প্রদীপ জুটি। তাদের ওই অদম্য ইচ্ছা ও কৈলাসহরকে একটি স্বচ্ছ দীঘি উপহার দেবার প্রয়াসে পা মিলিয়েছে শ্রীকৃষ্ণ ট্রাস্ট। সোমবার দীঘিটি পরিদর্শনে যান SDM প্রদীপ সরকার ও উনার টিম সহ শ্রীকৃষ্ণ ট্রাস্টের চেয়ারম্যান বাসুদেব চন্দ্র দাস। মহকুমা প্রশাসনকে কাছে রেখেই বাসুবাবু জানান যে ২৮ নভেম্বর মঙ্গলবার সকাল দশটায়, ট্রাস্টের পক্ষ থেকে প্রায় পনেরজন শ্রমিক দীঘি উদ্ধারে নামবেন। প্রয়োজনে আরো বাড়তি শ্রমদান যোগাবে ট্রাস্ট। পাশাপাশি শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে যেন সবাই এগিয়ে আসেন। পাশাপাশি পুকুরের গুরুত্ব সম্পর্কেও তিনি বক্তব্য তুলে ধরেন। 
এছাড়াও মহকুমা শাসক প্রদীপ সরকার ঐ কাকচান্দ দীঘিকে ঘিরে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক