রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

               TRIPURA PIONEER BLOG

                      (A LEADING NEWS BLOG OF TRIPURA)

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, 03.12.2023

দুর্ঘটনা শিকার নাকি হত্যার চক্রান্তের শিকার অভিজিৎ দে ও আশীষ মজুমদার? এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল পুলিশ ও জনমনে । কিন্তু পুলিশ অবশেষে তদন্ত করে শনিবার সেই ধোঁয়াশার চাদর উন্মোচন করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এরপর পুলিশ তবলা চৌমুহনী এলাকার বাসিন্দা ঝুটন চৌধুরীকে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য । দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ঝুটন চৌধুরী হত্যার কথা স্বীকার করে পুলিশের কাছে। পূর্বের শত্রুতার জেরে প্রথমে বুলেরু গাড়ি দিয়ে বাইকের পেছনে ধাক্কা, তারপর লোহার রড দিয়ে আঘাত করার কথাও স্বীকার করেছে ঝুটন। তবে পুলিশ তদন্তের স্বার্থে মুখ খুলতে চাইছে না


ACCUSED JHUTAN CHOWDHURY

এই ঝুটন এসবিসি নগর গ্ৰাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের প্রধান লক্ষী চৌধুরীর ছেলে। স্বদলীয় লোকের হাতে তিন দফায় আক্রান্ত হয় ঝুটনের পিতা সনজিত চৌধুরী । যা এ বিষয়ে থানাতে মামলা হয় এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে। এলাকারই স্বদলীয় কিছু যুবক হাতে বার বার আক্রান্ত হতে হচ্ছে ঝুটনের পিতা সঞ্জিত চৌধুরী। এইটা সহ্য হয়নি ঝুটনের। এতেই প্রতিশোধের ক্ষোভ বাড়ে ঝুটনের মনে, এমনই ধারণা করছে এলাকার লোকজন। সেই ক্ষোভে, প্রতিশোধের নেশায় মত্ত হয়ে শুক্রবার রাতে বহিঃপ্রকাশ ঘটালো ঝুটন এমনই জানা গেছে।‌ দুই পরিবারের পক্ষ থেকে বিলোনিয়া থানাতে মামলা হওয়ার পর পুলিশ ৮৪/২০২৩ এই নম্বরে মামলা রেজিস্ট্রি করে । পুলিশের তদন্ত ও ঝুটনের স্বীকারোক্তি মুলে রবিবার দুপুরে ভারতীয় দন্ড বিধি ৩০২, ২০১,  ১২০বি ধারায় হত্যার মামলা নিয়ে আদালতে চার্জশিট দাখিল করে হত্যার অভিযোগে অভিযুক্ত ঝুটনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদন করে। উল্লেখ্য বিলোনিয়া গেরেজ টিলা এলাকা থেকে গত শুক্রবার রাত এগারোটা নাগাদ  অভিজিৎ দে ও আশীষ মজুমদার নামে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় এই দুই যুবককে দমকল বাহিনী চিকিৎসার জন্য উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। আশঙ্কাজনক হওয়ায় দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেয় আগরতলা জিবি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় এই দুই যুবকের । দূর্ঘটনার শিকার নাকি হত্যা এই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও তার আবর উন্মোচন হলো যে পূর্ব শত্রুতার জেরেই ওই হত্যাকান্ড সংঘটিত হয়।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী অভিযুক্ত ঝুটন চৌধুরীকে আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক