মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কৈলাসহর প্রতিনিধি শুভঙ্কর দাস
গতকাল দুপুরবেলা কৈলাসহর চন্ডিপুর কেন্দ্রের অধীনে কামরাঙ্গাবাড়ি রানিঘাট ৫ নং ওয়ার্ডে মনু নদীর জলে তলিয়ে গিয়েছিল এক যুবক আজ দুপুর বেলা তার মৃতদেহ উদ্ধার হয় নদীর জল থেকে। ঘটনার বিবরণে জানা যায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার অধীনে শিববাড়ি ছড়ারপার এলাকার বাসিন্দা জহর কুমার ঘোষের একমাত্র ছেলে দেবজ্যোতি ঘোষ গত পরশুদিন কৈলাসহর রানিঘাট স্থিত তার কাকুর শ্বশুর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসে। গতকাল দুপুরবেলা দেবজ্যোতি ঘোষ সহ আরও তিনজন বাড়ির পাশে প্রবাহিত মনু নদীতে যায় স্নান করতে। হঠাৎ করে দেবজ্যোতি ঘোষ নদীর জলে তলিয়ে যায়। পরবর্তী সময় অগ্নিনির্বাপক দপ্তর, সিভিল ডিফেন্স, NDRF সহ স্থানীয় ডুবুরিরা গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও যুবকের দেহ উদ্ধার করতে পারেনি। আজ সকাল থেকে পুনরায় শুরু হয় উদ্ধার কার্য। অবশেষে দুপুর বেলা স্থানীয় ডুবুরিরা মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। পরে তার মৃতদেহ নিয়ে আসা হয় ঊনকোটি জেলা হাসপাতালে। সেখানে নিয়ে আসার পর তার মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক। মৃত দেবজ্যোতি ঘোষের দেহ মর্গে রাখা হয় ময়নাতদন্ত করার জন্য। আজ ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে। তবে যাই হোক এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন