রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক


TRIPURA PIONEER BLOG

(A LEADING NEWS BLOG OF TRIPURA)


খোদ মা'য়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

বিলোনীয়া থেকে হারাধন পালের রিপোর্ট
05.12.2023


খোদ মা'য়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল বিলোনীয়ার এক প্রাক্তন সাংবাদিক। সোসাল মিডিয়ায়  সুইসাইড নোট পোষ্ট করার পরই ট্রেনের নীচে ঝাঁপ দেয় সে। পরে জিবিতে আনার পথে মৃত্যুকে আলিঙ্গন করল ওই কলমচি। শোকের আবহ তৈরি হয়েছে গোটা প্রেস ক্লাব সহ বিভিন্ন মহলে। 

জানা গেছে রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের, নাম পৃথ্বীশ দত্ত । বাড়ি বিলোনিয়া পুরসভাধীন বাঁশপাড়া কলোনী এলাকায় । মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল লাইনে সাব্রুম থেকে আগরতলাগামী রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পৃথ্বীশ। কিন্তু এতে করে দেহে প্রান থাকলেও,  ছিন্ন ভিন্ন হয়ে গেল দুইটি পা। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় রেল লাইনে আহত অবস্থায় পড়ে থাকা পৃথ্বীশ দত্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বাড়ির লোকজন। প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া থেকে জিবি হাসপাতাল স্থানান্তরিত করা হয়। কিন্ত পথেই শেষ শ্বাস নিল পৃথ্বীশ। 


এই পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের একজন সদস্য। বিগত একবছর পূর্বেই সাংবাদিকতা থেকে
বিরত হন। পারিবারিক ও বিভিন্ন কারণে  নিজেকে একেবারেই গৃহবন্দী করে রেখেছিল। তবে মঙ্গলবার সকালে আত্মহত্যার চেষ্টার এক ঘণ্টা আগে ফেসবুকে সুইসাইডেল নোট পোস্ট করে তার মৃত্যুর জন্য তার মা দায়ী বলে জানিয়েছেন, যা নিয়ে বিলোনিয়া সহ রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । এই খবর ছড়িয়ে পড়তেই, বিলোনিয়া হাসপাতালে ছুটে আসে বিলোনিয়া প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ চক্রবর্তী, ক্লাবের অন্যান্য সদস্য ও আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবরা। বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এক কলমচির এহেন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সর্বত্রই।

 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক