রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

আনুষ্ঠানিকভাবে শুভ উন্মোচন হলো মিঙাল সাহিত্য পত্রিকার ৫ম বর্ষ চতুর্থ সংখ্যা

 

TRIPURA PIONEER BLOG

(A LEADING NEWS BLOG OF TRIPURA)

আনুষ্ঠানিকভাবে শুভ উন্মোচন হলো মিঙাল সাহিত্য  পত্রিকার ৫ম বর্ষ চতুর্থ সংখ্যা

উত্তম সিনহার রিপোর্ট, 05.12.2023

আনুষ্ঠানিকভাবে শুভ উন্মোচন হলো মিঙাল সাহিত্য  পত্রিকার ৫ম বর্ষ চতুর্থ সংখ্যা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে  গোটা ঊনকোটি কলাক্ষেত্রে কবি সাহিত্যিক ও সাহিত্য  অনুরাগিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সমাজ শিক্ষা ও  সমাজ  কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতি যেন  এই  অনুষ্ঠানের অন্য মাত্রায় নিয়ে যায়। মিঙাল শব্দটির  বঙ্গার্থ হল 'আলো'। 

অনুষ্ঠান শুরু হয় শিল্পী গহীনা সিনহার নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে। সাহিত্য পত্রিকা মিঙাল-এর উন্মোচনে এসে মন্ত্রী পত্রিকার সম্পাদক অমিত সিনহার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি এই পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলেন চ্যায়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, শিক্ষাবিদ অমৃত ভট্টাচার্য, ডঃ সুশান্ত সিংহ প্রমুখরা ।

প্রত্যেকেই নিজ নিজ আলোচনা রাখেন। ওবিসি সম্প্রদায়ভূক্ত ও পিছিয়ে পড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীর মধ্যেও অমিত সিনহার মতো ঝাঁঝালো কলমচিরা যে রয়েছে এবং সরকারের ইতিবাচক ভূমিকা থাকলে যে নিমেষেই এই জাতিগোষ্ঠীর মধ্যে নতুন সূর্যোদয় ঘটবে, তারই ইঙ্গিত এই মিঙাল পত্রিকার ৫ম উন্মোচনী অনুষ্ঠান। এভাবেই দিনভর অনুষ্ঠান চলার পর মধ্যাহ্ন কালীন সাহিত্য আসর শুরু হয়। শিক্ষা, স্বাথ্য , পরিবেশ নিয়েও কবিরা আলোচনা করেন। অবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ABC

উল্লেখ করা যেতে পারে যে কলমচি অমিত সিনহার পরিবার এক সময় নিতান্তই দারিদ্রতার মধ্য দিয়ে  দিন গুজরান করেছে। শৈশবকালে ঘর থেকে মাত্র দশ টাকা চুরি করে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে  খেয়েছিল অমিত। সেইদিন বেধড়ক পেটাই খেয়েছিল সে, কেননা, সেই মাত্র দশ টাকাটি ছিল তার  পরিবারের একমাত্র সম্বল। সেই সম্বলটুকু চুরি করায় তাকে শাস্তি পেতে হয়েছিল। আর সেদিনই তার  মনে জেদ আসে যে দারিদ্রতার সীমা ডিঙিয়ে কলমের কালচে রঙে সাজিয়ে তুলবে জীবনটাকে।  কলেজের পাঠ চুকিয়ে আজ সে কলমকে ভর করে তরতর করে এগিয়ে যাচ্ছে সোনালী ভবিষ্যতের  দিকে। প্রতি বৎসর ওই পত্রিকা প্রকাশ সহ উন্মোচনী অনুষ্ঠানের সমস্ত খরচ সে নিজেই বহন করে  চলেছে। সরকারী বিজ্ঞাপন প্রদান সহ শুভানুধ্যায়ীদের আর্থিক সাহায্য ওই পত্রিকার এক নবজাগরণ  ঘটাতে পারে। বাৎসরিক পত্রিকা 'মিঙাল' চেয়ে আছে সরকারের দিকেই।

পাশাপাশি রাজ্য সরকার সহ মন্ত্রী টিংকু রায়ের নিকট কলমচি অমিতের দাবি হল, চন্ডীপুর বিধানসভার ডলুগাঁও এলাকায় এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিগোষ্ঠীর জাতির জনক ও আদর্শ পুরুষ গীতিস্বামী গোকুলানন্দের একটি মর্মর মূর্তি স্থাপন করার। সরকার যদি ওই উদ্যোগ গ্রহনে মনোযোগী হয়, তাহলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিল্প সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার সরকারী প্রয়াসের একটা অঙ্গ হবে বলে বিভিন্ন মহলের অভিমত রয়েছে। তবে, আকাশবাণী ও দূরদর্শনে বিষ্ণুপ্রিয়া মনিপুরী অনুষ্ঠান সম্প্রচার করার দাবি বহুদিনের হলেও, জাতিগোষ্ঠীর কেউই প্রত্যক্ষভাবে এগিয়ে আসেনি বলে খবর। ওই দাবিকে জোরালো রূপ প্রদানে মিঙাল পত্রিকা একটি প্ল্যাটফর্ম হতে পারে। আকাশবাণী ও দূরদর্শনের, মিঙাল পত্রিকা সহ একাধিক উদ্যোগীদের মাধ্যমেই হারিয়ে যাবার পথে অগ্রসর এই জাতির বিভিন্ন লোকগাথা, লোক সংগীত, শিল্প সাহিত্য সংস্কৃতি ও সামাজিক ছোট-বড় গল্পগুলিকে পুনঃজীবিত করা যেতে পারে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক