রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা শ্লীলতাহানির চেষ্টার শিকার এক গৃহবধূ

 

কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট

এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা দিন দুপুরে শ্লীলতাহানির চেষ্টার শিকার এক গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরে কদমতলা থানাধীন ইছাই লালছড়া ৪ নং ওয়ার্ড এলাকায়। পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ওই গৃহবধুর পরিবার সহ এলাকাবাসীরা। ঘটনার বিবরনে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবোধ ঘোষের বাড়িতে একই এলাকার কমল দেবনাথ নামের এক ব্যক্তি এসে তাকে বলে যে বাড়ির লোকজন মারধর করেছে তাকে বাঁচানোর জন্য। তখন সুবোধ ঘোষ কমল দেবনাথের বাড়িতে ছুটে যান। সেই সুযোগে ঐ ব্যক্তি দীপক ঘোষের বৌ'কে শ্লীলতাহানি করার চেষ্টা করে। গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে স্বামী ও শাশুড়ি ছুটে আসেন তাকে বাঁচাতে। ঐ বেটি-পাগল কমল দেবনাথের আক্রমণে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় গৃহবধূ সহ কোলে থাকা শিশু সন্তান এবং তার শাশুড়ি ও স্বামী।




 পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হয়ে গৃহবধূ সহ পরিবারের লোকজনদেরকে রক্ষা করে। এলাকাবাসীরা খবর দেয় কদমতলা থানায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালাছড়া পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পুলিশ সরজমিনে ঘটনা প্রত্যক্ষ করে অভিযুক্ত ব্যক্তিকে তার আত্মীয় পরিজন দিয়ে যাত্রীবাহী অটো করে  চিকিৎসার জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করলে পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে‌ নিয়ে যায়। 

অপরদিকে গৃহবধূ ও তার স্বামী সহ উপস্থিত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা  জানান, অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। পাশাপাশি স্থানীয় এক এলাকাবাসী জানান  অভিযুক্ত ঐ ব্যক্তির দুই স্ত্রী তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে গেছে। তাছাড়া ওই এলাকার এক বাসিন্দা আব্দুল সালামের বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথেও খারাপ কাজ করতে চেয়েছিল ঐ কমল দেবনাথ। পরে কদমতলা থানায় জানানোর পর ঘটনাটি মিমাংসিত হয়। এলাকাবাসীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি পাগলখানায় পাঠানোর দাবি জানান পুলিশের কাছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে কদমতলা থানার পুলিশ। 


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক