খোয়াই জেলা ও দায়রা আদালতে জাতীয় স্তরের ৪র্থ লোক আদালত সম্পন্ন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
১৩ই ডিসেম্বর শনিবার খোয়াই জেলা ও দায়রা আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের চতুর্থ জাতীয় লোক আদালত। এদিন জেলা ও দায়রা আদালতে মোট চারটি ব্যাঞ্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় লোক আদালত। চারটি ব্যাঞ্চে মোট ২৭৭৪টি মামলা পরিচালনা করা হয় যার মধ্যে ১৯০৮টি আদালত চত্বরের চালান চেক বাউন্স সহ অপরাধজনিত মামলা রয়েছে। ব্যাংক এবং বিএসএনএল মিলিয়ে মোট ৮৫৬ টি মামলা ছিল। এক নং ব্যাঞ্চে ব্যাংক এবং বিএসএনএল সংক্রান্ত মামলা গুলো পরিচালিত হয়। পরিচালনায় ছিলেন বিচারপতি রামানুজ ভট্টাচার্য। পাশাপাশী ব্যঞ্চ নং দুইয়ে বিচারপতি মিত্রা দাস, তিনে মধুমিতা পাল, চারে বিচারপতি পূরবী জমতিয়া।চেক বাউন্স এবং অপরাধজনিত মামলা পরিচালনা করা হয়। এবিষয়ে খোয়াই জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব অপরাজিতা দেববর্মা জানিয়েছেন খোয়াই জেলায় আদালত চত্বরের মোট ১৯০৮টি মামলার সমন বিতরণ করা হয়েছিল। তার মধ্যে ১৩০৪টি মামলার সমন মানুষের কাছে পৌঁছেছে, বাকি সমন গুলো ফেরত এসেছে। সেগুলো আগামী তারিখে সুরাহা করার চেষ্টা করবে জেলা আইনসেবা কর্তৃপক্ষ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন