"প্লাস্টিক মুক্ত ঊনকোটি" জেলা শাসক তমাল মজুমদারের এক অভিনব পন্থা, প্রশংসা সর্বত্র
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
রিপোর্ট: উত্তম সিনহা, কৈলাসহর
"প্লাস্টিক মুক্ত ঊনকোটি" গড়তে জেলার জেলা শাসক ডঃ তমাল মজুমদার এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। বলা যেতে পারে ভারতবর্ষ তথা রাজ্যের বুকে এই প্রথম এক নন্দনীয় উদ্যোগ গ্রহণ করে সবার প্রশংসায় মুখরিত হয়ে উঠলেন তিনি। সরকারি অর্থ কোষে পুরো ঊনকোটি জেলায় ৫০ হাজার ডাস্টবিন স্থাপনের এই উদ্যোগ সত্যিই বিরল। এই মর্মে যথারীতি সাংবাদিক সম্মেলন করে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন যেমন পাশাপাশি জনসাধারণকে স্বচ্ছতার প্রতি আকৃষ্ট করা সহ আগামী প্রজন্মের কাছে নির্মল ঊনকোটি গড়তে ভূমিকা গ্রহণের এক অনন্য বার্তা ছড়িয়ে দিলেন ডঃ মজুমদার।
এই মর্মে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর দিনটিকে বাছাই করা হয়। ঊনকোটি জেলার পুর পরিষদ এলাকাগুলি সহ প্রতিটি ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতেও এই ডাস্টবিন স্থাপন করা হয়। এরই অঙ্গ হিসেবে চন্ডীপুর ব্লকের বীরচন্দ্র নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ড সহ বাজার গুলিতেও ওই ডাস্টবিন স্থাপন করা হয়। প্রধান রাস্তার ধারে, বিভিন্ন স্কুল সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও অলিগলিতে ওই ডাস্টবিন গুলি স্থাপন করা হয়। মূলতঃ ইয়া লম্বা একটি প্লাস্টিক থলিকে বাঁশের তিনটি খুঁটি ব্যবহারের মাধ্যমে ওই গুলি স্থাপন করা হয়। বিসি নগর পঞ্চায়েতের উপর দায়িত্ব ছিল মোট ২০০টি ডাস্টবিন স্থাপনের। সেই মতে প্রধান বেবী রুদ্র পাল, উপ প্রধান সঞ্জয় দেবরায়, পঞ্চায়েতের বিভিন্ন সদস্যগণ ও অফিস কর্মীরা সকাল ১০টার আগেই উপস্থিত হন পঞ্চায়েত প্রাঙ্গনে। অতঃপর এক এক করে বিভিন্ন সমুউচিত স্থানগুলিতে সেগুলি স্থাপন করা হয়। এক বার্তায় প্রধান বেবী দেবী বলেন যে "আপনারা যারা এদিক ওদিক আবর্জনা কিংবা প্লাস্টিক পদার্থ ফেলছেন, অনুগ্রহপূর্বক এই ডাস্টবিন গুলিতে ফেলুন। যথাসময়ে পঞ্চায়েত কিংবা সরকারি সাফাই কর্মীরা তা সংগ্রহ করে নিয়ে যাবেন। মূলতঃ ঊনকোটি জেলাকে নির্মল জেলা হিসেবে গড়ে তুলতেই এই নন্দনীয় উদ্যোগ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছে বিসি নগর পঞ্চায়েত।"
উল্লেখ্য যে ঊনকোটি জেলায় চন্ডীপুর গৌরনগর কুমারঘাট ও পেঁচারথল মিলিয়ে মোট চারটি আরডি ব্লক রয়েছে। মোট ডাস্টবিন স্থাপন করা হয় ৫০ হাজারটি।
YOUTUBE LINK: https://youtu.be/4-qfmCxGNjI
FACEBOOK LINK: https://www.facebook.com/share/v/1BkJPJceux/
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন