রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কবি সম্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান | Panisagar

 

রিপোর্ট: দয়ানন্দ চৌধুরী, পানিসাগর

১৪ই ডিসেম্বর দুপুর বারোটায় পানিসাগর বাজার সংলগ্ন স্বর্গীয় দেবেন্দ্র চন্দ্র দেবনাথের স্মরনে নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয় দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কস্মসিন্ধু সাহিত্য সেবা একাডেমি অধিভুক্ত কবি সন্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বৃক্ষে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা  করেন উপবিষ্ট গুনীজন কবি ও সাহ্যিতিকেরা। এতে উপস্থিত ছিলেন দিকবিদ্যা সাহিত্য পত্রিকার সভাপতি সুশীল চন্দ্র গোপ, প্রধান উপদেষ্টা অরুন চাকমা, প্রতিষ্ঠাতা সম্পাদিকা মীনা কুমারী দেবী, বিশেষ উপদেষ্টা তথা সহ সভাপতি মদন মোহন দেবনাথ, বিশিষ্ট কবি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ দেবনাথ, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ সহ অন্যান্য গুনীজনেরা। অনুষ্ঠানের শুরুতেই স্বর্গত দেবেন্দ্র চন্দ্র দেবনাথের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপবিষ্ট গুনীজনেরা। উদ্বোধনী পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় কবি সন্মেলন। এতে রবীন্দ্র পুরুস্কারে ভূষিত কবি সুধন্য ত্রিপুরা, কবি বিরেন্দ্র দেব, কবি রসরাজ নাথ, কবি অরুন চাকমা, কবি স্বাশ্বতী দাস, কবি প্রগতি চাকমা, কবি কৃপা মোহন চাকমা, কবি হারাধন বৈরাগী দেরকে দেবেন্দ্র চন্দ্র দেবনাথ স্মৃতি সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে কবি মীনা কুমারী দেবীর লেখা ত্রিবেণী কাব্য ধারায় একহাজার কবিতার সংকলন "ত্রিনয়নী হ্নদয়ে" এবং "খোঁজে ফিরি শঙ্ক ঝিনুক" দুই খানা বইয়ের মলাট উন্মোচিত হয় রাজ্যের বরিষ্ঠ কবি সাহিত্যিকদের হাত ধরে। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজ্যের অপর এক বিশিষ্ট কবি মনোরঞ্জন দেব্বর্মা। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে সংগীত পরিবেশন করেন পানিসাগরের বিশিষ্ট সংগীত শিল্পী ধরনী মোহন নাথ এবং বিশিষ্ট কবি স্বাশ্বতী দাস। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে বিশেষ উপদেষ্টা মদন মোহন দেবনাথের আলোচনা সহ উপস্থিত সকল কবি সাহিত্যিকদের সম্মিলিত পরিবেশনায় পরিবেশিত হয় বন্দে মাতরম সঙ্গীত।

YOUTUBE LINK:

দিকবিদ্যা সাহিত্য পত্রিকার উদ্যোগে কবি সম্মেলন, বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান | Panisagar

https://youtu.be/oSFwYqoP3O4



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক