রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

কৈলাসহর জার্নালিস্টস ক্লাবের নতুন কমিটি গঠন


রবিবার সন্ধ্যায় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের মধ্য দিয়ে পুনর্গঠিত হলো কৈলাসহর জার্নালিস্টস ক্লাব। ক্লাবের গঠনতন্ত্র বা বাই-ল মেনে ২০২৫ সালের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​নতুন কমিটির পদাধিকারীগণ

​বৈঠকে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন সভাপতি উত্তম দেব, সহ-সভাপতি সুজাতা পাল সাহা ও অধীপ দেব, সম্পাদক আজির মিয়া, সহ সম্পাদ শুভঙ্কর দাস, অফিস সম্পাদ মোহাম্মদ আবদুল সুফান, কোষাধক্ষ্য উদয় নারায়ন চক্রবর্তী, কার্যনির্বাহী সদস্য রাজু দেব ও নারায়ণ সাহা। 

​কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন— দীপেন দেব, উত্তম সিনহা, অভিজিৎ সিনহা, লীলাবতী সিনহা এবং দিগবিজয় মালাকার। ​কমিটি গঠন ছাড়াও আজকের এই বৈঠকে ক্লাবের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা  হয়েছে (১) ক্লাবের পরিকাঠামো এবং সাংবাদিক স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ।

​(২) ক্লাবের দৈনন্দিন কাজ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে ক্লাব পরিচালনার অঙ্গীকার। নতুন এই কমিটির হাত ধরে কৈলাসহর জার্নালিস্টস ক্লাব আগামী দিনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং এলাকার সামাজিক উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।



.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক