বামপন্হী ৩টি গনসংগঠনের উদ্যোগে ১৭ দফা দাবিতে অতিরিক্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিলোনীয়া প্রতিনিধি
07/06/2023
বামপন্থী তিনটি গণসংগঠন সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ মহকুমা কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার ১৭ দফা দাবির ভিত্তিতে বিলোনিয়া অতিরিক্ত মহাকুমার শাসক আশীষ বিশ্বাসের নিকট এক ডেপুটেশন প্রদান করেন।সতের দফা দাবিগুলো হলো, সরকারিভাবে সার ও কীটনাশকের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে এসআরআই পদ্ধতিতে ধান চাষ পুনরায় চালু করা,জলসেচের সমস্ত আধারগুলিকে সচল ও চালু করতে হবে, কৃষি দপ্তর ও উদ্যান দপ্তরে প্রয়োজনীয় আধিকারীক ও কর্মী নিয়োগ করা,ধান ক্রয় কেন্দ্র উপজাতি এলাকা গুলিতে বৃদ্ধি করা এবং ফসল উঠার সাথে সাথে ক্রয়ের ব্যবস্থা করা, জুম চাষীদের বিনামূল্যে সার ও কীটনাশক দেওয়া ,পানীয় জলের উৎস গুলি সচল করে সর্বত্র পানীয় জলের ব্যবস্থা করা, রেগার 200 দিনের কাজও ৬০০ টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করতে হবে, এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট সতের দফা দাবির ভিত্তিতে এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে বাবুল দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে জানায় অতিরিক্ত মহকুমা শাসক তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন বলে আশ্বাস প্রদান করেন, পাশাপাশি এও বলেন একমাসের মধ্যে যদি এসমস্যা গুলি সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে। এদিনের প্রতিনিধি দলে ছিলেন সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটি সম্পাদক বাবুল দেবনাথ, কৃষক সভা মহকুমা সভাপতি নির্মল ভৌমিক, ক্ষেত মজুর ইউনিয়নের মহকুমার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিকাশ পাল কৃষক সভার মহকুমা সহসভাপতি, সুবল রায় ক্ষেত নজর ইউনিয়নের মহকুমা সম্পাদক, ক্ষেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক গোপাল বিশ্বাস, গণমুক্তি পরিষদের মহকুমা সভাপতি গোপাল রিয়াং, সহ সাত জনের প্রতিনিধি ডেপুটেশন প্রদান করেন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন