রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

নিখোঁজ সমরজিৎ দেববর্মা, উদ্বিগ্ন পরিবার


নিখোঁজ সমরজিৎ দেববর্মা, উদ্বিগ্ন পরিবার
নিজস্ব সংবাদদাতা
07/06/2023

বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফিরল না ৩০ বছরের এক যুবক। দীর্ঘ চার দিন অতিক্রান্ত হওয়ার পরও বিবাহিত যুবক সমরজিৎ দেববর্মা বাড়িতে ফিরে না আসায় কান্নায় ভেঙে পড়ে স্ত্রী সহ জন্মদাতী মা। ঘটনার বিবরণে জানা যায় কমলা সাগর বিধানসভার দক্ষিণ মধুপুরের সমরজিৎ দেববর্মা পিতা মঙ্গল দেববর্মা  শুক্রবার দিন কাজ সেরে বাড়িতে ফিরে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে পেছন থেকে মেয়ে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করার পরও  উত্তর না দিয়ে চলে যায়। পরবর্তী সময়ে সহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও হদিস পাওয়া যায়নি সমরজিৎ দেববর্মা। পরবর্তী সময়ে শনিবার দিন মধুপুর থানায় মিসিং ডায়েরি করানো হয়। চারদিন অতিক্রান্ত হওয়ার পরও মধুপুর থানা সমরজিৎ দেববর্মার কোনো খোঁজ দিতে পারেনি। পরবর্তী সময়ে  জন্মদাত্রী মা সন্তানকে ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। জানা যায় বাড়িতে পুত্র ও পুত্রবধূ মধ্যে কোন ঝুট ঝামেলা হয়নি কিন্তু কি কারণে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলো সমরজিৎ দেববর্মা তা নিয়ে রয়েছে অন্ধকার ধোঁয়াশা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক