রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

শুরু হলো দক্ষিণ জেলা নেশা মুক্ত সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনে মানিক টিংকু


                        TRIPURA PIONEER BLOG

                 (A LEADING BLOG OF TRIPURA)

শুরু হলো দক্ষিণ জেলা নেশা মুক্ত সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনে মানিক টিংকু

বিলোনীয়া প্রতিনিধি: 25.11.2023


নেশা মুক্ত ভারত- এই অভিযানকে সামনে রেখে দক্ষিণ জেলাতেও নেশা মুক্ত ত্রিপুরা অভিযান কর্মসুচির অংশ হিসেবে শনিবার থেকে শুরু হলো দক্ষিণ জেলা নেশা মুক্ত সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট। ফ্রেব্রুয়ারী মাস পর্যন্ত চলবে । বিলোনিয়া বিকেআই স্টেডিয়ামে শনিবার দুপুর তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ওই ফুটবল টুর্নামেন্টের সুচনা করেন। সাথে ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ, জলাপরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস,দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াহিদ এ, পুলিশ সুপার অশোক সিনহা। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অতিথিরা চারা গাছে জল সিঞ্চন করেন।

 জল সিঞ্চনের পর জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস, মন্ত্রী টিংকু রায়কে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা শান্তির বার্তা দিয়ে বেলুন আকাশে উড়ানোর পর শুরু হয় আলোচনা। প্রথমে জেলাশাসক সাজু ওয়াহিদ এ আলোচনা রাখার পর মন্ত্রী টিংকু রায় আলোচনা রাখেন ওই দিনের অনুষ্ঠানে। মন্ত্রী টিংকু রায়ের আলোচনা শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা জেলাশাসকের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন নেশা সর্বনাশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী চাইছেন নেশা মুক্ত ভারত, সেই দিশাতে কাজ করে যাচ্ছে সরকার। শুধু মাত্র সরকার করলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে, যুবকদের বোঝাতে হবে নেশা গ্ৰহন করলে কি কি সমস্যা হতে পারে, তার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হবে। প্রতিটি স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রীদেরকে নেশার বিরুদ্ধে এওয়ারনেস করাতে হবে। এই ব্যাপারে অভিভাবকদেরকেও  সচেতন থাকা দরকার যে তাদের সন্তান ভালো পথে চলছে নাকি অসৎ সঙ্গে চলছে ‌। 
এরমধ্যে যুবক যুবতীরা আজকাল ইনজেকশনের মাধ্যমে নেশা গ্রহণ করার ফলে মারন ব্যাধি এইচআইভি রোগে আক্রান্ত হচ্ছে। এই এইচআইভি ও এইডসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এ রাজ্যে। এছাড়া মুখ্যমন্ত্রী আরও বলেন ত্রিপুরা রাজ্যকে কোরিডোর করে মায়ানমার থেকে আসা নেশা সামগ্রী আসাম ত্রিপুরা হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছে। নর্থ ইস্ট-এর মধ্যে অন্যান্য রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে পাচার করা ড্রাগস যেমন সিজ করা হচ্ছে তেমনি ধ্বংসও করা হচ্ছে বলে জানান। 

দক্ষিণ জেলার আটটি ব্লক, একটি পুর পরিষদ, একটি নগর পঞ্চায়েতের যুবকরা ওই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। মোট এগারোটি টিম পড়েছে দক্ষিণ জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে যেখানে ২৮টি ম্যাচ হবে । এছাড়া দুইটি সেমিফাইনালে সহ ফাইনাল ম্যাচ হবে। এই টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক