রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

কৈলাসহর থেকে ২ নাবালক নিখোঁজ, গভীর উদ্বেগ

             TRIPURA PIONEER BLOG

                           (A LEADING BLOG OF TRIPURA) 

কৈলাসহর থেকে ২ নাবালক নিখোঁজ, গভীর উদ্বেগ

                           নিজস্ব প্রতিনিধির রিপোর্ট: 26.11.2023   


MISSING: AMIYANGSHU MALAKAR
কৈলাসহর পুর পরিষদের অধীন ৬ নং ওয়ার্ড এলাকা থেকে এক নাবালক নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পাশাপাশি রাজধানীর বুকে খুনের ঘটনায় আরও ভীতিতে সময় অতিবাহিত করছে ওই পরিবারটি। তৎসঙ্গে নাবালকের কাছে  চল্লিশ হাজার টাকা থাকায় অজানা আতঙ্কের ছায়া নিখোঁজের পরিবারের উপর। জানা যায় যে ওই এলাকার বাসিন্দা পঙ্কজ মালাকারের ছেলে অমিয়াংশু মালাকার শনিবার সন্ধ্যাবেলা কাউকে কিছু না বলে নিজ ঘর থেকে বের হয়ে চলে আসে। এমনকি বাড়ি থেকে আসার সময় সে তার মায়ের মোবাইলটিও নিয়ে আসে। সেই মোবাইল নম্বরটি ব্যাঙ্ক একাউন্টের সাথে লিঙ্ক রয়েছে এবং একাউন্টে রয়েছে প্রায় ৪০ হাজার টাকার মত। 

পরবর্তী সময় রাত হয়ে গেলেও তার দেখা মেলেনি। রবিবার সকালবেলাও অনেক খোঁজাখুঁজি করা হয় কিন্তু তার কোন হদিশ পাওয়া যায়নি। পাশাপাশি তার সঙ্গে থাকা মোবাইলটি কখনো সুইচ অফ দেখাচ্ছে তো কখনো কল রিসিভ করছে না নিখোঁজ নাবালক। তাই এক প্রকার বাধ্য হয়ে পঙ্কজ মালাকার রবিবার বিকেল পাঁচটা নাগাদ কৈলাসহর থানায় একটি মিসিং ডাইরি করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে উনার ছেলে নিখোঁজের পিছনে কৈলাশহরের এক ব্যক্তির ছেলে জড়িত রয়েছে। কেননা শনিবার রাত্রিবেলা ওই বন্ধুর বাড়িতে উনার ছেলে রাত্রিযাপন করেছে বলে তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন।  তিনি আরো জানান যে ওই ব্যক্তির ছেলে এবং উনার ছেলে একই সাথে শনিবার থেকে ঘোরাফেরা করছিল। বর্তমানে ওরা দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান। যদিও এই সংবাদ লেখা পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন নিখোঁজ ডায়েরি করা হয়নি কৈলাশহর থানায়। ফলে রহস্যের দানা ক্রমশই ঘনিভুত হচ্ছে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক