মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা শ্লীলতাহানির চেষ্টার শিকার এক গৃহবধূ
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট
এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির দ্বারা দিন দুপুরে শ্লীলতাহানির চেষ্টার শিকার এক গৃহবধূ। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তরে কদমতলা থানাধীন ইছাই লালছড়া ৪ নং ওয়ার্ড এলাকায়। পরে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ওই গৃহবধুর পরিবার সহ এলাকাবাসীরা। ঘটনার বিবরনে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবোধ ঘোষের বাড়িতে একই এলাকার কমল দেবনাথ নামের এক ব্যক্তি এসে তাকে বলে যে বাড়ির লোকজন মারধর করেছে তাকে বাঁচানোর জন্য। তখন সুবোধ ঘোষ কমল দেবনাথের বাড়িতে ছুটে যান। সেই সুযোগে ঐ ব্যক্তি দীপক ঘোষের বৌ'কে শ্লীলতাহানি করার চেষ্টা করে। গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে স্বামী ও শাশুড়ি ছুটে আসেন তাকে বাঁচাতে। ঐ বেটি-পাগল কমল দেবনাথের আক্রমণে প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় গৃহবধূ সহ কোলে থাকা শিশু সন্তান এবং তার শাশুড়ি ও স্বামী।
পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হয়ে গৃহবধূ সহ পরিবারের লোকজনদেরকে রক্ষা করে। এলাকাবাসীরা খবর দেয় কদমতলা থানায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কালাছড়া পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পুলিশ সরজমিনে ঘটনা প্রত্যক্ষ করে অভিযুক্ত ব্যক্তিকে তার আত্মীয় পরিজন দিয়ে যাত্রীবাহী অটো করে চিকিৎসার জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে প্রেরন করলে পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।
অপরদিকে গৃহবধূ ও তার স্বামী সহ উপস্থিত স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। পাশাপাশি স্থানীয় এক এলাকাবাসী জানান অভিযুক্ত ঐ ব্যক্তির দুই স্ত্রী তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে গেছে। তাছাড়া ওই এলাকার এক বাসিন্দা আব্দুল সালামের বাড়িতে ঢুকে তার স্ত্রীর সাথেও খারাপ কাজ করতে চেয়েছিল ঐ কমল দেবনাথ। পরে কদমতলা থানায় জানানোর পর ঘটনাটি মিমাংসিত হয়। এলাকাবাসীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবির পাশাপাশি পাগলখানায় পাঠানোর দাবি জানান পুলিশের কাছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে কদমতলা থানার পুলিশ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন