রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

খোয়াই জেলা ও দায়রা আদাল‌তে জাতীয় স্তরের ৪র্থ লোক আদালত সম্পন্ন

 

রিপোর্ট: প্রদীপ ঘোষ, খোয়াই

১৩ই ডিসেম্বর শনিবার খোয়াই জেলা ও দায়রা আদালতে অনুষ্ঠিত হয় জাতীয় স্তরের চতুর্থ জাতীয় লোক আদালত। এদিন জেলা ও দায়রা আদালতে মোট চারটি ব্যাঞ্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় লোক আদালত। চারটি ব্যাঞ্চে মোট ২৭৭৪টি মামলা পরিচালনা করা হয় যার মধ্যে ১৯০৮টি আদালত চত্বরের চালান চেক বাউন্স সহ অপরাধজনিত মামলা রয়েছে। ব্যাংক এবং বিএসএনএল মিলিয়ে মোট ৮৫৬ টি মামলা ছিল। এক নং ব্যাঞ্চে ব্যাংক এবং বিএসএনএল সংক্রান্ত মামলা গুলো পরিচালিত হয়। পরিচালনায় ছিলেন বিচারপতি রামানুজ ভট্টাচার্য। পাশাপাশী ব্যঞ্চ নং দুইয়ে বিচারপতি মিত্রা দাস, তিনে মধুমিতা পাল, চারে বিচারপতি পূরবী জমতিয়া।চেক বাউন্স এবং অপরাধজনিত মামলা পরিচালনা করা হয়। এবিষয়ে খোয়াই জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব  অপরাজিতা দেববর্মা জানিয়েছেন খোয়াই জেলায় আদালত চত্বরের মোট ১৯০৮টি মামলার সমন বিতরণ করা হয়েছিল। তার মধ্যে ১৩০৪টি মামলার সমন মানুষের কাছে পৌঁছেছে, বাকি সমন গুলো ফেরত এসেছে। সেগুলো আগামী তারিখে সুরাহা করার চেষ্টা করবে জেলা আইনসেবা কর্তৃপক্ষ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক