তেলিয়ামুড়ায় ঠিকাদারি কাজের কমিশন নিয়ে বিজেপি-মথা সংঘাত, বাড়িঘর ভাঙচুর, রক্তাক্ত একাধিক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ঠিকেদারী কাজের কমিশন বাণিজ্য নিয়ে বিজেপি মথার সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণপুর বিধানসভা! সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি বাড়িতে হামলা! আহত এক তিপ্রামথা কর্মী! ঘটনায় সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে পুলিশের নিশ্চুপ ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন। অভিযোগ পাল্টা অভিযোগ। সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি অভিযোগ, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন তুইমধু স্কুল মাঠে শিক্ষাদপ্তর দ্বারা বিল্ডিং নির্মাণকাজের প্রতিবাদ করায় রাতের অন্ধকারে বাড়িতে হামলার অভিযোগ উঠল তিপ্রামথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে তিপ্রামথা দলের চেয়ারম্যানের অভিযোগ একজন নিরীহ মানুষকে পিটিয়েছে সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি।
জানা যায় রবিবার গভীর রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন তুইমধু এলাকায় বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। রশিদ মিয়ার অভিযোগ মুখে কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে অতর্কিতে হানা দেয়। হামলায় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। রশিদ মিয়া জানান তুইমধু বিদ্যালয়ের মাঠে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর সেই কাজে সমস্যা থাকায় এই বিষয়কে কেন্দ্র করে তিনি তার প্রতিবাদ করেছিলেন। তাঁর দাবি ওই মাঠেই স্কুলের ছাত্রছাত্রীরা প্রার্থনা সভা ও খেলাধুলা করে। মাঠের ওই স্থানটিতে নতুন ভবন নির্মাণ হলে পড়ুয়াদের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হবে। এই প্রতিবাদের জেরেই পরিকল্পিতভাবে হয়তো তিপ্রামথা দলের একাংশ উশৃংখল সমর্থকরা তাঁর বাড়িতে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। রশিদ মিয়ার আরও দাবি, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের নির্দেশে তিপ্রামথার কর্মী-সমর্থকরা এডিসি ভিলেজ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের থাকতে দেবে না—এই বার্তাই হামলার মাধ্যমে দেওয়া হয়েছে। অন্যদিকে তিপ্রামথার এক কর্মীকে মারধোরের অভিযোগে রাতে পুলিশ রশিদ মিয়াকে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে তুইমধু এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রামথা দলের তুইমধু জোনাল চেয়ারম্যান তথা তিপ্রামথা নেতা আর.এইচ মলসুম জানান বিগত কয়েকদিন পূর্বে রাজধানীর আগরতলায় ভারতীয় জনতা পার্টির জনজাতির মোর্চার এক যোগদান সভায় মন্ত্রী বিকাশ দেববর্মা প্রকাশ্যে অন্য রাজনৈতিক দল সহ বিরোধীদের ব্রয়লার মুরগির মতো ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন। অভিযোগ উনার এই বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েই হয়তো বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি ওই নিরীহ ব্যক্তির উপর এই হামলা সংঘটিত করেছে। কিন্তু এলাকা সূত্রে খবর ঠিকেদারী কাজের কমিশন বাণিজ্য নিয়েই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্যদিকে এই সংঘর্ষের ঘটনার বিষয় প্রকাশে তেলিয়ামুড়া থানার পুলিশ সাংবাদিকদের সামনে মুখ খুলতে অনিহা প্রকাশ করেছে।
YOUTUBE LINK
বিজেপি-মথা সংঘাত, বাড়িঘরে হামলা, রক্তাক্ত মথা কর্মী, আহত একাধিক | Teliamura
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন