ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের মৃত্যু কাণ্ডে তিন অভিযুক্ত গ্রেপ্তার, ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
![]() |
| From left to right: accused Sourabh Bhatt, Sangita Bhatt, Sushmita Bhatt |
ধর্মনগর থেকে ভানু চন্দের রিপোর্ট
১৮ ডিসেম্বর : গত ১৪ ডিসেম্বর, রবিবার ধর্মনগর কামেশ্বর ৩ নম্বর ওয়ার্ড এলাকার যুবক ও বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মী প্রসেনজিৎ সরকারের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে অবশেষে বড় সাফল্য পেল উত্তর জেলা পুলিশ।
জানা যায়, ডেলিভারি পার্সেলের ওটিপি সংক্রান্ত বিষয় নিয়ে মূল অভিযুক্ত সংগীতা ভট্টাচার্যের সঙ্গে প্রসেনজিৎ সরকারের বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ, এরপর সংগীতা ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য ও পিউ ধর—এই পাঁচজন মিলে প্রসেনজিতের কর্মস্থলে এসে তাকে মারধোর করে। সেই মারধরের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রসেনজিৎ সরকার নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরদিন তাঁর বাড়ির পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় ধর্মনগর সহ গোটা ত্রিপুরাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রসেনজিতের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষ একত্রিত হয়ে ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নামেন। মৌন মিছিল, বিক্ষোভ মিছিল, স্মরণ সভা থেকে শুরু করে থানা ঘেরাও—কোন প্রতিবাদই বাদ যায়নি।অবশেষে জনসাধারণের লাগাতার আন্দোলনের চাপে পড়ে ঘটনার চার দিনের মাথায় উত্তর জেলা পুলিশ ও ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মার নেতৃত্বে জেলার চুরাইবাড়ি আসাম সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তিন অভিযুক্ত—সুস্মিতা ভট্টাচার্য, সংগীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ধৃত তিন অভিযুক্তকে জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্তদের আদালতে পেশ করার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরে ভিড় করেন বিপুল সংখ্যক সাধারণ মানুষ।সরকারি আইনজীবী বিশ্বজিত দাস জানান, জেলা দায়রা আদালতের বিচারপতি দেবলীনা কিলীকদার তিন অভিযুক্তকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি পুলিশকে জেল হেফাজতেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
YOUTUBE LINK: https://youtu.be/hLgN13vzM1Q
FACEBOOK LINK: https://www.facebook.com/share/v/1G4AyXYUEh/
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন