রাজভবনে সামরিক ইউনিটগুলিকে সম্মাননা: রাজ্যপালের হাতে সম্মানিত ৩৫ অসম রাইফেলস ও ৬৩৭ সাটা ব্যাটারি

ছবি
  মণি দেবনাথ আগরতলা, ত্রিপুরা আগরতলা: ১১ই মে রাজভবন (লোক ভবন)-এ আয়োজিত এক জাঁকজমকপূর্ণ ‘ইউনিট অ্যাপ্রিসিয়েশন’ অনুষ্ঠানে ত্রিপুরার মাননীয় রাজ্যপাল Indra Sena Reddy Nallu ভারতীয় সেনাবাহিনী ও অসম রাইফেলসের বিশিষ্ট ইউনিটগুলিকে তাদের বীরত্ব ও অসামান্য পরিষেবার স্বীকৃতিস্বরূপ ‘প্রশংসাপত্র’ প্রদান করে সম্মানিত করেন। সচিব ইউ.কে. চাকমা ও ব্রিগেডিয়ারের বক্তব্য অনুষ্ঠানের সূচনায় রাজ্যপালের সচিব U.K. Chakma বিশেষ বক্তব্য রাখেন। তিনি সামরিক বাহিনীর শৃঙ্খলা, কর্তব্যনিষ্ঠা এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। এরপর ২১ সেক্টরের ব্রিগেডিয়ার এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক আধিকারিকরা বক্তব্য রাখেন। তাঁরা বিস্তারিতভাবে তুলে ধরেন, কীভাবে এই ইউনিটগুলি সীমান্ত সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং নাগরিক সহায়তামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ব্রিগেডিয়ার সেনা কর্মকর্তা ও জওয়ানদের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জাতীয় সুরক্ষার প্রতি তাঁদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সম্মানিত ইউনিটগুলি অসামান্য কর্মদক্ষতার জন্য রাজ্যপাল নিম্নলিখিত ইউনিটগুলিকে প্রশংসাপত্র ও পুরস্কার প্রদান করেন— ৩৫ অসম রাইফ...

অধিক আয়ের প্রলোভনে চন্ডীপুর থেকে ২৪ জন যুবক পাচারের ঘটনার যবনিকাপাত করলেন ওসি তাপস


                                                     নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কৈলাসহর

অধিক আয়ের প্রলোভন দেখিয়ে চন্ডীপুর বিধানসভা এলাকার কালীশাসন ও রাংরুং চা-বাগান এলাকা থেকে ৩০ জনেরও বেশি যুবক ও নাবালককে ভিন রাজ্যে পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। ৯ই ডিসেম্বর নিখোঁজ হওয়ার পর ফোনে তারা জানায়, মাসিক ১২–১৪ হাজার টাকার আশ্বাসে তাদের নিয়ে যাওয়া হয়েছে মেঘালয় বা অরুণাচলের ঘন জঙ্গলে যেখানে কমলা পাড়ার নামে বেগার খাঁটুনি, মারধোর ও অনাহারের মধ্যে দিন কাটাচ্ছে তারা।

পরিবারগুলির অভিযোগ স্থানীয় বুধুরাম উরাং ও ওম প্রকাশ উপাধ্যায়ের মাধ্যমে ওই পাচার কান্ড সংঘটিত হয়েছে। ঘটনার প্রতিবাদে অপহৃতদের পরিবার ২৩ ডিসেম্বর কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অবিলম্বে সকলকে উদ্ধার ও পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কেইস নম্বর ৬৯/২০২৫.

এই মর্মে নড়েচড়ে বসেন ওসি তাপস মালাকার। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানেই নিখোঁজ হওয়া ২৪ জনের সন্ধান খুঁজে বের করলেন। অরুণাচল প্রদেশের বেলং থানার সাথে যোগাযোগ করে ওই সন্ধান পান ওসি তাপস বাবু। টেলিফোনে তিনি জানান যে ২৫ ডিসেম্বর তারিখে কৈলাসহর থানার একটি বিশেষ টিম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওয়ানা হবে। দুই একদিনের মধ্যেই সবাইকে ফিরিয়ে আনা হবে কৈলাসহরে। ওসি তাপস বাবুর ওই দ্রুত পদক্ষেপ গ্রহণ ও নন্দনীয় উদ্যোগের ফলে বিভিন্ন মহল থেকে প্রশংসার পাশাপাশি অভিনন্দন জানানো হয়েছে।

TOUTUBE LINK: https://youtu.be/4C1o7Zylc1M

FACEBOOK LINK: https://www.facebook.com/share/v/1ASEbT9yM6/

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খোদ মায়ের যন্ত্রনায় আত্মহননের পথ বেছে নিল এক সাংবাদিক

দুই বন্ধুর জোড়া খুন কাণ্ডে অভিযুক্ত ঝুটন চৌধুরী'কে আদালতে প্রেরণ

মনু নদীতে তলিয়ে যাওয়া যুবক ধর্মনগরের, উদ্ধার দেহ

अगरतला के प्रतापगढ़ विधानसभा क्षेत्र में अवैध रुप से बांग्लादेशियों के बसने की खबर

পঞ্চম নগর কান্ডে স্থানীয়দের পথ অবরোধ, বিক্ষোভস্থলে জেলা ও মহকুমা শাসক